somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ৪টি বীজ (SEED) কম্পানির ভয়ঙ্কর খেলায় বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯০০ সালের গোড়ার দিকেও বিশ্ববাপী প্রায় হাজার খানেক বীজ কম্পানী ছিল। ২০০২ সালে এক জরিপে প্রায় ১২০০ মত ছোট বড় কম্পানীর রেকর্ড পাওয়া যায়। হঠাৎ করে কমে ২০২০ সালের পর মাত্র ৭০ টার মত সিড কম্পানি টিকে আছে। বেশির ভাগ বন্ধ হয়ে গেছে বা অন্য কম্পানির সাথে সম্বন্বিত ভাবে ব্যবসা করছে। ভয়ের কথা এটাই যে, বর্তমানে মাত্র ৪ লিডিং কম্পানি সারা বিশ্বে ৫৬% বীজ সরবরাহ নিশ্চিত করছে। মানে এদের যে কোন বিপর্জয় বা অপত্যাশিত কর্মকান্ড বিশ্বে খাদ্য ঘাটতি ঘটাতে পারে।

সেই ৪টি কম্পানি হলো:
১. Bayer Crop Science (Germany): এরা প্রজনন চক্রকে কয়েক বছর থেকে মাত্র কয়েক মাসে নামিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে। বায়োলজিক্যালী মডিফাই করে, বিভিন্ন টুলস এবং শস্য সম্পর্কিত কেমিক্যাল ইমপ্যাক্ট নিয়ে গবেষনা করে বীজ উৎপাদন করে।

২. Corteva Agriscience (USA) : এরাও বায়োলজিক্যালী মডিফাই করে এবং ট্রেডিশনাল বালায়নাশক পরিহারের বিষয়ে গবেষণা করে বীজে পরিবর্তন এনে বীজ উৎপাদন করে ।

৩. Syngenta Group (China/Switzerland): একটি সমন্বিত সমাধান মডেল (Integrated Solutions Model) ব্যবহার করে, ফসল সুরক্ষা এবং শস্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের গবেষণা করে এবং বীজ বিক্রির সময় ঐ জিনিসগুলো প্যাকেজ আকারে যুক্ত করে।

৪. BASF SE (Germany): বিশ্বের অন্যতম বৃহত্তম রাসায়নিক পদার্থ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে BASF তাদের উন্নত রসায়নকে কৃষি বিজ্ঞানের সাথে একীভূত করে। তারা বীজের জীনম পরিবর্তন করে ও রোগ বালায় প্রতিরোধের উপর গবেষণা করে বীজ উন্নত করে।



এই কম্পানি গুলোর বাহ্যিক উদ্দেশ্য পড়লে মনে হবে, এরা তো মানুষের ভালোর জন্যেই কাজ করছে। কিন্তু ভেতরের গল্পটা ভিন্ন। যেমন:

ক) এরা অন্যান্য কম্পানিকে খেয়ে ফেলেছে, যার ফলাফল একছত্র আধিপত্য এবং সেটা কাজে লাগিয়ে বীজের দাম ৩০০% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
খ) এরা যে বীজ সরবরাহ করে, সেখান থেকে পরবর্তীতে উৎপাদিত ফসলের মাতৃবীজ পাওয়া যায় না। মানে প্রতি বছর ঐ কম্পানি থেকে আপনি বীজ কিনতে বাধ্য।
গ) এরা কম সময়ে ফসল পাওয়ার মত বীজ দিবে কিন্তু তাদের কম্পানির বালায় নাশক বা হরমোন ব্যবহার না করলে তা কার্যকরী হবে না। তাই তারা প্যাকেজ বীজ সুবিধা অফার করে। মানে কৃষকরা এক রকম জীম্মি হয়ে পড়ে।
ঘ) এরা পুষ্টি উপাদানে পরিবর্তন আনে। ফলে উৎপাদিত খাদ্য শষ্য দীর্ঘদিন ভক্ষনে দূরারোগ্য বাধী বাসা বাধে।
ঙ্) এরা বীজের মাধ্যমে বিভিন্ন নতুন প্রজাতির ছত্রাক ও বিভিন্ন রোগবালাই নির্দিষ্ট ভূ=ভাগে ছড়িয়ে দেয় যাতে সেই সব সংক্রমন দমনে কৃষক তাদের কম্পানির কেমিক্যাল কিনতে বাধ্য হয়।
চ) এদের প্রচলিত টুলস ব্যবহার না করলে বীজের অঙ্কুরগম অনেক কমে যায়। ফসলের মান ভাল আসে না। মানে কৃষক ক্ষতির মুখে পড়ে।
ছ) যেহেতু এদের বীজগুলো বেশির ভাগ GM (Genetically Modified) ফল, সবজি বা শষ্যদানার হয়, তাই ট্রেডিশনাল চাষাবাদ পদ্ধতি খুব একটা কাজে আসে না। কৃষককে নতুন পদ্ধতি বা টুলস বা অবস্থার সাথে নিজের ব্যবস্থাকে সম্বন্বয় ঘটাতে হয়।

এগুলো মোটা দাগের কথা। আরও বহু কিছু আছে যা আমি জানি না। অসংখ্য কম্পানি কেন বিলুপ্ত হয়ে গেছে, হয়ত এখন একটু বুঝতে পারছেন। এরা একেক মহাদেশের জন্যে বা ভিন্ন ভিন্ন ফসলের জন্যে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরী করে। কৃষক কে প্যাচে ফেলে কম্পানির প্রোডাক্ট বিক্রি করাই এদের ধান্দা। দেখুন ওদের টার্গেট কত বড়:





Grand Naine G9 কলা খেতে তো খুব মজা। এখন আবার লাল কালারের কলা বের হয়েছে। আমের স্বাদের কলার কথাও শুনেছি। বেশি করে খান। ক্যান্সারকে আমন্ত্রন জানান। বিচি কলা হল আদি কলা, যেটা খেলে গলগন্ড রোগ হয় না, পেট ও পায়খানার সমস্যা দূর হয়। গত ২০ বছরের মধ্যে কেউ বিচি কলা খেয়েছেন ? খাননি আমি নিশ্চিত।





আমরা যে গম বা চাল -ভুট্রা খাই সবই GM শস্য। ২০০০ সালের আগেও আটা বা চালে অনেক স্বাদ পাওয়া যেত, একটা আলাদা গন্ধ-বর্ন ছিল। এখন কিছুই নেই। আপনি আমি GM শস্য খেয়ে অসুস্থ্য হবো, আবার সেই ইউরোপ আমেরিকার উদ্ভাবিত ফর্মূলার বাংলাদেশী কম্পানীর ওষুধ খাব। আহা... ভাবতেই ভাল লাগে।

যাই হোক, শুরুতে যা বলতে চেয়েছিলাম, এই বৃহৎ ৪-৬টি কম্পানি যদি চায় বিশ্বকে অভুক্ত রাখবে, সেটা হাতে তুড়ি ফোটানোর মত সহজ ব্যাপার। আমাদের উচিত সরকারী ভাবে বীজ ব্যাঙ্ক গড়ে তোলা। বর্তমানে যেমন পেয়াজের বীজ দেশেই উৎপাদিত হচ্ছে। ৪৫% দেশীয় বীজ দিয়ে মেটানো যাচ্ছে। একই ভাবে ধান গম সহ অন্যান্য ফসলের বীজ ব্যাঙ্ক বা সংরক্ষনাগার তৈরী করা দরকার। ভারত ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা বীজ মার্কেটেও ভাল ব্যবসা করছে। এছাড়াও ভারত ট্রেডিশনাল বা কনভেনশনাল উপায়ে বীজ সংরক্ষনের প্রশিক্ষণ দেয় কৃষকদের।

আমেরিকার ভুট্রা বা গম ভারত কিনবে না জানিয়ে দিয়েছে। কারন শুধু রাজনৈতিক ইস্যু নয়, বায়োকেমিক্যাল ব্যাপারও হয়ত লুকিয়ে আছে।





রেফারেন্স লিঙ্ক:

Seed Market Size, Share, Growth Analysis 2034

Top 10 Leading Companies in the Seed Industry: A Look at Global Market Leaders in 2024
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×