
নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously Assistant Thana Education Officer).
তিনি মোটামুটি সুস্বাস্থ্যের অধিকারী। তাই তার খাওয়া দাওয়ার উপর বিশেষ আগ্রহ এবং ভাললাগা। তিনি যে প্রাথমিক বিদ্যালয়ে ইনভেসটিগেশনে যাবেন, সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগেই জানিয়ে রাখেন যেন সেদিন ওনার জন্যে মাছ/গোশত নাকি বিরানির মেন্যু রাখতে হবে।
যে স্কুলের খাবার আয়োজন যত ভাল, রিপোর্ট তত ভাল। উনি ভাল মানুষ, টাকা পয়সা হাতান না, বাসায় রান্না করা খাবার থেতে পছন্দ করেন। আহা... কত ভাল মানুষ !!! ভাবতেই মন ভরে যায়। স্কুলের যে স্যারের বউয়ের রান্না যত ভাল বা যে ম্যাডামের রান্না যত ভাল, তার উপর ওনার তত দাবি, নতুন নতুন মেন্যু খাওয়ার। ভদ্রলোকের চরিত্র ভাল। এখন পর্যন্ত নারী ঘটিত কিছু পাওয়া যায়নি। ওসব ঝামেলায় যাওয়ার কি দরকার বলুন তো... !!!
বগুড়া সদরে ১২৩টি প্রাথমিক বিদ্যালয় আছে। তাহের স্যারকে সব স্কুলে যেতে হয় না। শুধু ওনার ক্লাস্টারের প্রায় ৩০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় যেতে হয়। সব বিদ্যালয় গিয়ে ভাল খানিদানি পাওয়াও যায় না। খানিদানি/দাওয়াতের রেওয়াজ কবে থেকে চালু হল? জানা যায়, আগের দুজন ATEO থেকে এই রেওয়াজ চালু হয়েছে। এখনও চলছে। সবাই মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন খানিদানি রেওয়াজ প্রচলন হল?
১. প্রাইমেরী স্কুলে যদি শিক্ষকরা ঠিক মত ক্লাস না নেন বা
২. যদি যথেষ্ট পরিমান শিক্ষার্থীর উপস্থিতি প্রতীয়মান না হলে বা
৩. শিক্ষার্থীর তুলনায় বেশি বই উত্তোলন করা হলে বা
৪. শিক্ষার্থীর সংখ্যায় অসংলঘ্ন তথ্য লিপিবদ্ধ করা থাকলে বা
৫. স্কুলের ফান্ডে নয়ছয় প্রতীয়মান হলে বা
৬. শুমারী বা অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে গাফলতি পাওয়া গেলে।
বস্তুত: নিচের যেকোন সংবিধিবদ্ধ কাজের ব্যতয় ঘটলে সেটা রাখ ঢাক করতে বা ভাল রিপোর্ট দিতে এই ভুড়ি ভোজের প্রচলন। শহরের চেয়ে গ্রামের অবস্থা আরও ভয়াবহ। সেখানে মোটামুটি জামাই আদর চলে, ছোট খাট বিয়ের অনুষ্ঠান চলে।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ATEO (Assistant Thana/Upazila Education Officer) বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার-এর মূল কাজ হলো একটি উপজেলার নির্ধারিত ক্লাস্টারের (সাধারণত ২০ থেকে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এটি ১০ম গ্রেডের (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পদ। নিচে এটির প্রধান কাজগুলো তুলে ধরা হলো:
১. বিদ্যালয় পরিদর্শন ও একাডেমিক তদারকি
• নিয়মিত পরিদর্শন: নিজের অধীনস্থ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করা এবং শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করা।
• শিক্ষার মানোন্নয়ন: দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের মানোন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং পাঠ্যক্রম ও রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কি না তা নিশ্চিত করা।
• সাব-ক্লাস্টার প্রশিক্ষণ: শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত 'সাব-ক্লাস্টার প্রশিক্ষণ' আয়োজন ও পরিচালনা করা।
২. প্রশাসনিক দায়িত্ব পালন
• ছুটি ও উপস্থিতি তদারকি: শিক্ষকদের নৈমিত্তিক ছুটি (Casual Leave) অনুমোদন করা এবং বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।
• প্রতিবেদন তৈরি: বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষক সংকট, শিক্ষার্থী ঝরে পড়ার হার এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের (UEO) কাছে প্রতিবেদন জমা দেওয়া।
• তথ্য যাচাই: বিদ্যালয়ের বার্ষিক শুমারি (APSC), বই বিতরণ এবং বিভিন্ন সরকারি জরিপের তথ্য সঠিকভাবে যাচাই করা।
৩. আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি
• উপবৃত্তি ও বই বিতরণ: শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা যাচাই করা এবং বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা।
• বিদ্যালয় তহবিল তদারকি: সরকারি বরাদ্দকৃত অর্থ যেমন—স্লিপ (SLIP) ফান্ড, ক্ষুদ্র মেরামত তহবিল এবং প্রাক-প্রাথমিক উপকরণের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা তদারকি করা।
৪. সামাজিক ও সমন্বয়মূলক কাজ
• কমিটি গঠন ও সমন্বয়: বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC) এবং অভিভাবক-শিক্ষক সমিতি (PTA) গঠনে সহায়তা করা এবং তাদের সক্রিয় রাখা।
• ঝরে পড়া রোধ: শতভাগ ভর্তি নিশ্চিত করতে মা সমাবেশ, উঠান বৈঠক এবং হোম ভিজিট কার্যক্রমে অংশ নেওয়া।
• জাতীয় ও স্থানীয় দায়িত্ব: উপজেলা প্রশাসনের অধীনে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, পাবলিক পরীক্ষা পরিচালনা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালন করা।
ATEO এর আর কতটুকুই বা দোষ। UNO (Formerly TNO) সাহেবরাও কম যায় না। ওনারা অফিসে বসেই টাকার বায়না পাঠান। এমনও স্কুল আছে, যেখানে বার বার শৃঙ্খলা ভঙ্গ করেও ১৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। UNO সাহেব Inspiration money পেয়ে বদলী আদেশ বাতিল করছেন বা পদোন্নতি দিয়ে দিচ্ছেন। শিক্ষামন্ত্রীর উচিত প্রধানমন্ত্রীর জেলা শহরে কঠিন নজর দেয়া। তারপর সেটাকেই রোল মডেল ধরে সারাদেশে ব্যবস্থা নেয়া। শুধু SSC/HSC পরীক্ষা নিয়ে নজরদারী করলে চলবে না, গোড়া থেকেই নজর দিতে হবে। আমি চাই, যে কোন মানুষের শিক্ষাগত যোগ্যতা যার যতটুকুই থাকুক না কেন, সে যেন এমন ভাবে বেড়ে ওঠে যেন ঐ লেভেলের শিক্ষাগত যোগ্যতার প্রমান দিতে পারে।
আমার এ লেখা উলু বনে মুক্তো ছড়ানোর মত, তবুও লিখলাম। সময়কে সাক্ষী রাখলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





