খতম করি চল
অরণ্য আবীর
আমরা যারা বেঁচে আছি আজকে, এখনো
তারা চল মরতে শুরু করি
কি আর হবে বেঁচে
মরতে হবে আজ নয় কাল
এই পশুদের কাছে
আমায় যারা পুড়িয়ে মারে, জখম করে দেহ
কি অপরাধ তোমার আমার, বলছে কি তা কেহ
বিলাশ বহুল ঘরে বসে হুকুম করে জারি
তাদের কি কেউ মরছে কভু
ভাঙছে কি তার গাড়ি
কে বিরোধী, কে সরকার, কিসের রাজনীতি
পেটের দায়ে শরীর খাটাই, এটা কি দুর্নীতি
আমরা যারা বেঁচে আছি আজকে, এখনো
তারা চল মারতে শুরু করি
বাঁচবে কেন এই পশুদের দল
আমরা মরার আগেই তাদের
খতম করি চল
মিরপুর ।। ২৭ নভেম্বর ।। ২০১৩
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


