শ্মশান হল সোনার বাংলা তবুও সবাই চুপ
অরণ্য আবীর
তাকিয়ে দেখ আজকে ও ভাই সোনার বাংলার রূপ
শ্মশান হল সোনার বাংলা তবুও সবাই চুপ
চতুর্দিকে জ্বলছে আগুন চলছে অত্যাচার
গরীব দুঃখির আর্তনাদে উঠছে হাহাকার
মানুষ রূপী পশুরা সব লুঠছে তাদের ধন
কে হটাবে আজকে তাদের নেই তো কোন জন
বিচারক আজ নেইতো দেশে তাদের বিচার করতে
আমরাই ভাই করবো বিচার তৈরী হবো লড়তে
আমরা দেশের সোনার ছেলে রইবো না আর চুপ
তুলব ধরে বিশ্ব মাঝে তাদের আসল রূপ
করবো বিচার খুনি নেতার গড়বো স্বাধীন দেশ
আসবে ফিরে সোনার বাংলায় শান্ত পরিবেশ
৫ মার্চ ।। ২০১৩ ।। উত্তরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



