somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#মন

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস শেষ করেই ঘড়ি দেখলাম। বারোটা পঞ্চান্ন।
আকাশের অবস্থা একই সাথে ভালো আবার ভালোনা।আজকাল প্রায়ই এমন হচ্ছে।"এই মেঘ এই রোদ্র" টাইপ।মাঝেমধ্যে মনে হয় আকাশও বুঝি দোটানায় পড়েছে।বৃষ্টি হবে কি হবে না এই বিষয় নিয়ে গভীর দোটানা। বৃষ্টি নিয়ে মাথা ঘামাতে ইচ্ছা করলোনা। ইদানিং বৃষ্টি জিনিসটা কেমন জানি ডাল ভাত হয়ে গেছে।ডাল ভাত যখনই আসুক মানুষ কিভাবে কিভাবে জানি সামলে নেয়।

মাথাটা খালি করতে ইচ্ছে করছে। পারছিনা। নেটওয়রকিং এর টাইম ভ্যালুর সূত্রটা মাথায় ঘুরছে। ফালতু সুত্র।জটিল সুত্র মাথায় নিয়ে ঘুরতে ভালো লাগে,ফালতু সুত্র না। আপাতত ফালতু সূত্রটা মাথায় নিয়ে হাঁটা শুরু করলাম। উদ্দেশ্যহীন হাঁটা। আমার উদ্দেশ্যহীন হাঁটার কথা না। বাসায় যাবার কথা। বাসায় যেতেও ইচ্ছে করছেনা। কেমন জানি ভ্যাবসা গরম পড়েছে। সেই সাথে লেগেছে ক্ষুধা। ব্যাগে কেক আছে। বের করলাম না। কেকের ক্ষুধা লাগেনি, ভাতের ক্ষুধা লেগেছে। গরম ধোঁয়া ওঠা ভাত। সঙ্গে এক চামচ ঘি, পাবদা মাছের ঝোল আর মুড়িঘণ্ট।

আমার মানুষ দেখতে ভালো লাগে।দেখতে বলতে অনেকটা পর্যবেক্ষণ করতে ভালো লাগে। এক একটা মানুষের মনের কথা এক এক রকম। চোখের ভাষা এক এক রকম। সেই ভাষাগুলো বুঝার মধ্যে অন্যরকম আনন্দ-বেদনার মিশ্রিত অনুভূতি কাজ করে।

আমি হাঁটছি। রোদটা বেড়েছে। কিছদূরে একজন ট্র্যাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন। বেচারা দর দর করে ঘামছেন। চোখের নিচে কালি পড়ে গেছে। চোয়াল খানিকটা ভেতরে।দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে নিজের পরিবারের জন্য কতই না কষ্ট করছেন।হয়তো তাঁদের মুখগুলি মনে করে কষ্ট ভুলে আছেন। আচ্ছা, আমি যেভাবে ভাবছি মানুষটাকি আসলেই তাই? নাকি তার মনে এখন নিকৃষ্ট কোন অনুভূতি! সে কি ভাবছে? কিভাবে সামনে থেকে আসা রিক্সাগুলোকে থামিয়ে চাঁদা আদায় করা যায়!!

লেকের কাছাকাছি আসতেই বৃষ্টি শুরু হলো।ঝুম বৃষ্টি। দৌড়ে একটা ছাউনিতে দাঁড়ালাম। সেখানে নানান ধরনের মানুষ। নানান ধরনের গল্প। নানান কাহিনী আর অঙ্গভঙ্গি। আমার ব্যাগে ছাতা আছে। বের করতে আলসেমি লাগছে।অবশ্য এই বৃষ্টি ছাতায় মানবে না। ভেল্পুরি ওয়ালা একদৃষ্টে বৃষ্টি দেখছেন। তার চোখেও হয়তো ভেসে উঠছে প্রিয়তমার মুখ। দুটো চড়ুই পাখি ছাউনির উপরে বসে আছে। আচ্ছা!তাঁদেরও কি গল্প আছে? হয়তো আছে। কয়েকটা বাচ্ছা স্কুলব্যাগ নিয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে। আমারও খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করলো। নেমে গেলাম। বৃষ্টির বেগ বাড়ছে। ঝুম বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছেনা। দুই তিন বার হাঁচি দিয়ে ফেলেছি। মুনা থাকলে এতক্ষণে হয়তো রেগে মেগে একাকার হতো। বৃষ্টি থেকে তুলে মাথা মুছতে অস্থির হতো। এই রাগ মাখা মমতা কিংবা ভালোবাসা কখনই উপেক্ষা করা যায়না।

আমার ফোনের চার্জ শেষ। নিশ্চয়ই মুনা অনেকবার ফোন দিয়েছে। না পেয়ে টেনশন করছে। মুনার অনেকদিনের শখ আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবে। তার এই শখ আমি কোনোদিন পুরণ করতে পারিনি।হয়তো পারবো, হয়তো পারবো না। আচ্ছা, মুনা কি জানে?প্রতিবার বৃষ্টিতে ভিজে ওর জন্য এই গানটা গাই,
"Can you hear my rainy day song
Calling from the street below
Baby, since I've been without you
Well, it's the only song I know"
না জানুক।কিছু কথা থাকুক গোপন।

বৃষ্টি থেমে গেছে। আমি থেমে নেই। আমার চলছে উদ্দেশ্যহীন হাঁটা।
আমার চারপাশে মানুষ। অনেক মানুষ। মানুষের সমুদ্র। আমি মানুষের সমুদ্রে মিশে গেছি। শুধু মিশে যেতে পারিনি তাঁদের গল্পে। একাকী নিঃসঙ্গ মানুষ কারো গল্পে মিশে না। তাঁরা থাকে গল্পের আড়ালে, অন্য গল্পে।
সে গল্প চলে দিগ থেকে দিগন্তে......।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×