গত কয়েকদিন ধরে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাচ্ছিলাম যে যেসব বন্ধুকে আমি আপন মনে করি নিজে খোঁজখবর না নিয়ে দেখি তারা খোঁজখবর নেয় কিনা। দেখলাম কেঊ নেয়নি।সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। আসলে বলা যাবেনা ব্যস্ত, তার হয়তোবা আমাকে মনে করেনা বন্ধু,অথবা হয়তোবা যখন হোটেলে চাইনিজ খাওয়াতে পারি তখনই আমি তাদের বন্ধু। খুব একা লাগছে।বড্ড একা লাগছে। আব্বা বেঁচে থাকাতে অন্তত আব্বার সাথে সুখ দুঃখের দুই একটা কথা শেয়ার করতে পারতাম। এখন আর সে লোকটিও নেই। আত্মীয় স্বজনদের ফোন করে আসলে শুধু আমার ফোনের পিছনে ফ্লেক্সইলোডই যায়, এর বেশি কিছু হয়না। আর মাঝে মাঝে মনে হয় অর্থলোভী কিছু হায়েনার সাথে কথোকথন করছি। বস্তুত হঠাৎ করে মনটা আজ খুব বেশি খারাপ হয়ে গেল।কাঁদছি, আর কাঁদছি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। অফিসে প্রতিটা কলিগ আমার হাসিমুখ দেখে মনে করে আমার মনে কোণ দুঃখ নেই, আর কিভাবে যেন আমি বুকভরা দুঃখ নিয়েও লোকদেখানো হাসি দেখাতে পারে। দেখাতে পারি বিশাল সুখের সাগরে হাবুডুবু দিচ্ছি আমি। পরে আবার টয়লেটে গিয়ে নীরবে কাঁদি। পুরুষ মানুষ হয়েও আমার চোখ থেকে এত পানি পড়ে কেন জানিনা। অন্তরে দুঃখের লোনাসাগর তৈরি হলে মনে হয় এরকম হয়। ঐযে আগেই বললাম আমার তথাকথিত বন্ধুরা আমাকে এতই ভালোবাসে যে ঢাকায় তারা কেঊ আশ্রয় দেয়নি তাদের সাথে।শেষে এসে আশ্রয় নিয়েছি এক দুইইঞ্ছি বাথরুম সমান চিলেকোঠায়,পাশেই থাকে এক জাদরেল মহিলা তার দুই বাঁচ্চাসহ। অনেকদিন ধরে একটা রুম খুঁজছি ভাল,চার পাঁচ হাজারের মধ্যে, কিন্তু পাচ্ছিনা,বাড়িওলারা ভাল রুম ব্যাচেলরদের দিতে চায়না, দিতে চায় শুধু পায়খানার সমান রুম অথবা ভাঙাচোরা রান্নাঘর। তাই রয়ে গেলাম সেই পায়খানা সমান ছোট্ট রুমে।আজকে আরো বেশি মেজাজ গরম হল সেই জাদরেল মহিলার পিচ্চি ছেলে ঠিক আমার রুমের সামেন পায়খানা করে দিয়ে গেছে, মনে করছে এইটাই পায়খানা। আর সেই মহিলা দিব্বি নিয়ে গেছে তাকে, পায়খানা যে পরিষ্কার করবে তার নাম নেই। কি আর করব। কোন সভ্য সমাজের মানুষ এরকম মানুষকে জানোয়ার মনে করতে পারে জানতাম না। মেজাজও গরম হল, মনও খারাপ হল। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম,এখানে আর না। কিন্তু যাব কই? থাকব কই? আজ মাসের দশ তারিখ, আর আমিতো পাচ্ছিনা, আমার মনের মত একটা রুম। কি আর করা। কিন্তু এসব কথা ব্লগে লিখছি কেন? আসলে আমারত প্রিয়তাম বা ভালবাসার কেঊ নেই যার সাথে মনের সব দুঃখে শেয়ার করব, আর ফেইসবুকে লিখলে কলিগরা দেখলে তুলকালাম কাণ্ড হয়ে যাবে, তাই ভাবলাম ব্লগেই লিখে মনটা একটু হালকা করি। নিজেকে খুবি একাকী আর নিঃস্ব মনে হচ্ছে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।