somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধান উপদেষ্টার বাণী...।

০১ লা জুলাই, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯২১ সালের ১লা জুলাই। শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথচলা। শত বছরের শোষণ বঞ্চনার পর ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল এ অঞ্চলের মুসলীম জনগোষ্ঠীর নিকট প্রচন্ড দাবদাহের পর এক পশলা বৃষ্টি। কিন্তু হিন্দু নেতৃবৃন্দের প্রবল বিরোধীতায় পূর্ববাংলার মুসলমানদের স্বপ্নভঙ্গ হয়। ১৯১১ সালে রদ হয় বঙ্গভঙ্গ। তারই ক্ষতিপূরণ হিসেবে মুসলিম নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব স্যার সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ কে ফজলুল হক প্রমুখদের ত্যাগ আর শ্রমের ফসল আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও প্রতিষ্ঠার পূর্বেই কিছু উগ্র হিন্দু সাম্প্রদায়িক নেতৃবৃন্দের প্রবল বিরোধীতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি, তবুও এর শিক্ষার দ্বার উম্মুক্ত থাকে সকল সম্প্রদায়ের মানুষদের জন্য। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় নেতৃ্ত্বের সংকট পূরন এবং জাতীয় সংকটময় মুহূর্তগুলোতে যথোচিত ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। ৫২, ৬৯, ৭১, ৯০ এর অর্জন গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই স্মরণ করিয়ে দেয় বারবার।
বাংলাদেশ নামক ভৌগলিক সত্ত্বাটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কল্পনা করা যায় না। এই প্রাচ্যের অক্সপোর্ড তৈরী করেছে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সমাদৃত অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। যদিও সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় হারাতে বসেছে তার তিলে তিলে গড়ে উঠা ঐতিহ্য। দুর্নীতির রাজনীতি, লেজুড়বৃত্তি আর নষ্ট ছাত্র রাজনীতির কবলে পড়ে সৃষ্টি হয়েছে কিছু কিছু শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর দেশের প্রতি ভালবাসা-হীন স্বার্থাণ্বেষী মহল। যাদের কারনে ম্লান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান। দিনে দিনে নিম্নমূখী হচ্ছে শিক্ষার মান, সৃষ্টি হচ্ছে নানাবিধ সামাজিক ও জাতীয় সমস্যা। আমরা এ অবস্থার উত্তরণ চাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃ্ত্বে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হতেই উচ্চারিত হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর অঙ্গীকার।

শিরোনামের ব্যাখ্যাঃ ২০০৮ সালের জুন মাস। বিশ্ববিদ্যালয়ে ইয়ং রাইটার্স ফোরামের একটি ত্রৈমাসিক ছোট্ট সাময়িকী’র (ছোট্ট হলেও সার্কুলেশন ছিল ৫০০০ কপি) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস সংখ্যা বের হবে। সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করছি। প্রধান উপদেষ্টা যোবায়ের আহমেদ ভুঁইয়া ভাইয়ের বাণীটা ছিল আমার ব্যাগে। তখন ও টাইপ করা হয়নি। কিন্তু কী দুর্ভাগ্য! আমার ঐ ব্যাগ টাই লাইব্রেরী থেকে হারিয়ে যায়।সবাই তো মহা চিন্তায়। নিশ্চিত যোবায়ের ভাইয়ের শাসানি কপালে…। আমরা চারজন যোবায়ের ভাইয়ের রুমে। চুপচাপ বসে আছি মাথা নিচু করে। তিনি বারবার জিজ্ঞেস করছেন, কি বলতে আসছো তোমরা-বল। শেষ পর্যন্ত কেউ একজন মিনমিন করে বললাম, আপনার লিখাটা হারিয়ে ফেলেছি। উনি হেসে দিলেন। যাক এবার একটু সাহস পেলাম। চোখ তুললাম। বলল, তোমরা লিখে নাও-আমি স্বাক্ষর করে দিচ্ছি। যেহেতু আমি হারাইছি, তাই শাস্তি স্বরূপ আমাকেই লিখে দিতে হয়েছিল “প্রধান উপদেষ্টার কথা”(সম্পাদকের পক্ষ থেকে শাস্তি)। আজ চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন টা সাজানো দেখে মনে হল সেই স্মৃতিটুকু। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের সাথে আমাদের অনেক আবেগ। অনেক ভালোবাসা। ১৯২১ সালের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যটুকু পূরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরো সচেতন হোক এই কামনা করছি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×