somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে একেকটা সময় একেকটা পেশা বেশ জনপ্রিয় হয়ে উঠে। নীচে তার কিছু পরিসংখ্যান দিলাম_________

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৩-২০০৪ >> ডেস্টিনীঃ ওই সময়ে বেশির ভাগ পোলাপাইন্ রে জিগাইলেই পোলাপাইন কইতো ডেস্টিনী করি। ভাবটা বিল গেটসের নাতির মতো। পোষাকেও মাশাল্লাহ্‌ , পুরা অফিস অফিস ভাব। আমি তখন চিন্তা করতাম... আজীবন কি আমি এই রকম রাস্তার পোলাপাইন্‌ই থাকুম?

২০০৫ >> বিবিএঃ এই সময়ে বি.বি.এ. নামক বিষয়টির ব্যাপক প্রসার ঘটে। পোলাপাইনের 'বাপ-মা' একজন আরেকজনকে বলতো - বি.বি.এ. পড়ে নাই! আপনার পোলা তাইলে তো চাকরি পাইবো না! করছেন টা কি? পোলার ভবিষ্যত তো শেষ!

২০০৬>> সিএসইঃ ইন্টারনেট ও কম্পিউটারের প্রসারের জন্য এই সময়ে সি.এস.ই. বিষয়ের বাম্পার ফলন হয়। বিজ্ঞানে এইচ.এস.সি. পাশ করলেই কম্পিউটারে পড়তে হইবো! কারন এইটা একটা হেব্বি ভাবের বিষয় ছিলো আর চাকরিও নাকি ওয়ান-টু'র ব্যাপার!

২০০৭-২০০৮>> ইইইঃ বিদ্যুতের ব্যাপক সংকটের কারনে কিনা জানি না! কিন্তু এই সময়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কদর জামাই বাড়ির মতো বাড়তে থাকে। যদিও বিদ্যুত সমস্যার সমাধান না হইলেও ইলেক্ট্রিক্যাল্‌ ইঞ্জিনিয়ারের অভাব হইলো না দেশে। কোন মতে ভোল্টেজ মাপতে পারলেই হইলো।

২০০৯>> ফ্যাশন ডিজাইনিং ও ফিল্ম : এই সময়ে সবার মাঝে শিল্প চেতনার বিকাশ ঘটে। মার্চেন্ডাইজিং এর অনেক বেতনের লোভে ফ্যাশন ডিজাইন, টেক্সাটাইল এইসবে পোলাপাইনের জোয়ার দেখা যায়। সাথে ফ্লিম লাইনেও পোলাপাইন্‌ হুমড়ি খায়। কে জানে পরবর্তী অনন্ত জলিল তৈরির কারখানা হয়তো ওই খানেই!

২০১০ >> ফটোগ্রাফারঃ এই সময়ে ফটোগ্রাফিতে পিপঁড়ার মতো সিরিয়াল দেখা যায়। হয়তো এস.এল.আর. ক্যামেরার দাম কইমা যাওয়া এর একটি প্রধান কারন হইতে পারে। যাই হোক এক সমীক্ষায় দেখা যায় বর্তমানে বাংলাদেশে ফটোগ্রাফারের সংখ্যা আর কাউয়ার সংখ্যা সমান!

২০১১ >> শেয়ার ব্যাবসাঃ এই সময়ে এই ব্যাবসাটি মহামারী আকার ধারন করে এবং এখন প্রায় বিলুপ্তির পথে আছে! কেউ হালের বলদ, কেউ চাষের জমি বিক্রি করে শেয়ার বাজারে টাকা খাটায়। তারপর সর্বস্বান্ত হয়ে ঘরে ফিরে। (আমি নিজেও এই ব্যবসায় মারা খাইছি)

২০১২ >> সাংবাদিকঃ টিভি চ্যানেল বৃদ্ধি পাওয়ায় দেশে পিঁপড়া আর সাংবাদিক সংখ্যা সমান হয় এই সময়ে। কেরামতের বাথরুম হয় না এইটাও লাইভ দেখায়! আবার আব্দুর রহিম বাজার করতে গিয়া রিকশা থেকে পইড়া গেছে এইটাও লাইভ দেখায়!

২০১৩ >> ব্লগিংঃ বছরের শুরুর দিকে ব্যাপক চাহিদা থাকা সত্বেও অনিবার্য কারনবশতঃ এই ব্যাবসাটির বাম্পার ফলন হয় নি। চিটা ধরা ধানের মতো অকালেই মৃত্যুবরন করিলো এই উজ্জ্বল সম্ভবনাময় শিল্প! শুরুর দিকে অনেকেই কইতো আপনি কি ব্লগার? যখন বলতাম না! তখন অনেকেই বলতো - অশিক্ষিত পোলাপাইন্‌। এখন এদের অনেকেই আমি ব্লগার না কইয়া দিনে ১০টা স্ট্যাটাস মারে দেখি।

দ্রষ্টব্যঃ গবেষণাটি আমি একাই করিয়াছি এবং অনেক তথ্যে হালকা গোলমাল থাকতে পারে! আশা করি এই গবেষণা পত্রটি দেখিয়া কোনো বিশ্ববিদ্যালয় আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করিবে। আইজকালকার বাজারে ডক্টরেট ডিগ্রী ওয়ালা পাত্রের নাকি অনেক দাম!

সংগৃহীত
কৃতজ্ঞতায়- গালিব
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
১৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×