৪ মাসের মধ্যেই তিন পরাশক্তি পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে বাংলাদেশ। পরবর্তী মাসেই ছিল অষ্ট্রেলিয়ার সাথে সিরিজ। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে তারা। এটা হলো পুরোনো খবর!
.
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের সাথে অষ্ট্রেলিয়ার খেলা। তারা আগেই জানিয়েছিল যে ক্রিকেটের নিরাপত্তা ক্ষতিয়ে দেখার জন্য যে অষ্ট্রেলিয় প্রতিনিধি দল ঢাকায় এসেছিল তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত জানাবে যে তারা আসবে কিনা।
.
অবশেষে ফুটবল দল জানিয়েছে যে তারা খেলতে আসবে। যে প্রতিবেদনের উপর ভিত্তি করে ক্রিকেট দল সফর বাতিল করেছে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই ফুটবল দল খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছে; অষ্ট্রেলিয়ার এই দ্বিমুখী আচরণ যেন নিজেদের মুখে নিজেই জুতো মারার মত ঘটনা।
.
অবশ্য এ থেকে বাতাসে ভাসা গুঞ্জনটা অর্থাত পাকিস্তান, ভারত ও আফ্রিকার সিরিজ হারা থেকে সৃষ্ট ভয় থেকে সিরিজ হারার ভয়েই না আসার গুঞ্জনটা শতভাগ সত্য প্রমানিত হয়ে গেছে!
.
আর এনিয়ে গতকাল একজন তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছে তা মনে হয় এই বছরের সেরা স্ট্যাটাস... আমি ব্যপক মজা পেয়েছি, তাই শেষে সেটা তুলে দিলাম:
"নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবেনা, কিন্তু ফুটবল দল আসবে;
তার মানে দাড়ায় ফুলপ্যান্টের চেয়ে হ্যাপপান্ট -ই বেশী নিরাপদ।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




