somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়ন করলাম, তবু জনগণ ভোট দিল না।

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উন্নয়ন করলাম, তবু জনগণ ভোট দিল না। তবে আর উন্নয়ন করে লাভ কি?’- প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক, এই হতাশা সবার ভেতরে লক্ষ্য করছি।
আওয়ামী লীগের প্রত্যাশা আর জনগণের ভাবনার ব্যাপক পার্থক্য লক্ষণীয়। আমার বিশ্লেষণে এই পার্থক্যের কয়েকটি কারণ-
১. বিদ্যুৎ উৎপাদন ৩৯০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০০০ বা ৬৬০০ মেগাওয়াট করা হয়েছে। আগের তুলনায় কিছুটা বেশি বিদ্যুৎ পেয়ে মানুষের মনে স্বস্তি এসেছে। সেই স্বস্তি আবার বিল দিতে গিয়ে অস্বস্তিতে পরিণত হয়েছে। ৩০০ টাকার বিল ১৫০০ টাকা হয়েছে। কুইক রেন্টালের দুর্নীতি, পিডিবির কেন্দ্র বন্ধ করে রাখা- এই কারণে সরকারের উপর মানুষ বিরক্ত হয়েছে। ক্ষুব্ধ-ক্ষিপ্ত হয়েছে।
২. বেশ কিছু ফ্লাইওভার দৃশ্যমান হয়েছে, আরও হবে। কিন্তু পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র, ঢাকা চট্টগ্রাম ৪ লেন না হওয়া মানুষ মেনে নিতে পারেনি। ঢাকাসহ সারা দেশের সড়ক সংস্কার না করে, কথা বলা মানুষ পছন্দ করেনি।
৩. অযোগ্য অদক্ষ মন্ত্রী ও আওয়ামী লীগ-নেতাদের কথায় মানুষ বিরক্ত হয়েছে।
৪. শত সমালোচনার মাঝেও যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য দৃশ্যমান। কিন্তু বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং তার অযোগ্য মন্ত্রী, নেতাদের অতিকথনে মানুষ বিরক্ত হয়েছে। বিচার নিয়ে রাজনৈতিক সুবিধা নেয়া প্রচেষ্টায় মানুষ ক্ষুব্ধ হয়েছে।
৫. মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষায়, যে ঢঙে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছেন, বলছেন- তা মানুষ পছন্দ করেনি, করছে না।
৬. ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী, নেতাদের কথায় বড়ভাবে নিজেদের ইমেজ নষ্ট করেছেন। বিদেশে বন্ধু হারিয়েছেন।
৭. ৫টি সিটি কর্পোরেশনে পরাজিত হয়ে আওয়ামী লীগ হতাশ হয়ে যে ভাষায় কথা বলছে, কাজ করছে- তাতে জনমানুষ অস্মানিতবোধ করছেন। যেমন বরিশাল-খুলনার দু’টি উন্নয়ন কাজ আটকে দেয়া খুবই নির্বুদ্ধিতার পরিচয়।
৮. সজীব ওয়াজেদ জয় প্রথম রাজনৈতিক বক্তৃতায় যে ভাষায় কথা বলেছেন, ‘...আমিই করাই।... আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই।’
আমাদের যে প্রচলিত নিম্নরুচির রাজনীতি, মানুষ ভেবে নিতে পারে জয়ও সেই ধারারই একজন। আওয়ামী লীগের নতজানু, দুর্বল নেতৃত্ব জয়ের প্রবাসে থাকার সরলতার সুযোগ নিয়ে, পরাজয়ের সকল দায়দায়িত্ব তার ওপর চাপিয়ে দেবে।
৯. আমি সৎ, আমি খুব ভালো, আমার অনেক সাফল্য, আমি অনেক কিছু করলাম... অথচ জনগণ কিছুই বুঝল না! জনভাবনা যদি এমন হয়, বুদ্ধিমান মানুষ তখন পেছন ফিরে দেখে। জানার চেষ্টা করে জনভাবনা কেন এমন। শুধু অন্যের ওপর দোষ চাপায় না

বি. দ্র. : Mushtuq Hussain ডাকসুর সাবেক ভিপি, অনুসরণীয়-শ্রদ্ধেয় ছাত্রনেতা। জয় সম্পর্কে তার মন্তব্য, ‘জয় যে জোয়ারের সময় সক্রিয় না হয়ে, ভাঁটার সময় রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, সেটাই সুখের কথা। তবে সম্ভাব্য পরাজয়ের দায়দায়িত্ব আওয়ামী লীগের ঝানু নেতারা না আবার জয়ের ঘাড়ে ফেলে দেয়!
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×