somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব জানাই কল্যাণকর নয়

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটি এরকম-একদিন এক যুবক হযরত মুসা (আ)-র কাছে এসে বললো, হে মুসা, তুমি তো আল্লাহর প্রতিনিধি। তুমি সমস্ত জ্ঞান জানো, বোঝো। আমার পশুপাখির ভাষা বোঝার খুব শখ। তুমি আমাকে এই ভাষা বোঝার ক্ষমতা দাও।

মুসা (আ) তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করলেন। কারণ তিনি বুঝতে পারছিলেন, এ বিদ্যা জানার পর যুবকটি নিজের উপকারের চেয়ে ক্ষতিই করবে বেশি। কিন্তু মুসা যত নিরুৎসাহিত করছেন তত যুবকের আগ্রহ বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে বললো, আর কিছু না হোক, আমি অন্তত আমার গৃহপালিত পশুপাখিদের ভাষা বুঝতে চাই।

অগত্যা মুসা (আ) আল্লাহকে বললেন। আল্লাহ প্রার্থনা মঞ্জুর করলেন। যুবক মহাখুশি। সে বাড়িতে চলে গেল। প্রথম দিনই ভাবলো, যে জ্ঞান পেয়েছি এটাকে পরীক্ষা করতে হবে। ভোরবেলা সে উঠলো। তখন বাড়ির গৃহকর্মী উঠানে দস্তরখান পরিষ্কার করছিলো। দস্তরখান থেকে আগের দিনের খাওয়া রুটির অবশিষ্ট এক টুকরা পড়ে গেল। দেখেই ঘরের কুকুর-মোরগ দৌড়ে এলো। কিন্তু কুকুর ধরার আগেই মোরগ ঠোকর দিয়ে রুটির টুকরাটা নিয়ে গাছের ডালে উঠে গেল। কুকুর মোরগকে বোঝানোর চেষ্টা করলো, দেখ, তুমি তো কত কিছুই খেতে পারো। শস্যদানা খেতে পারো, ধান খেতে পারো, চাল খেতে পারো। আমি তো ধান, চাল খেতে পারি না। এই রুটির ওপর আমার অধিকার বেশি। তুমি আমাকে এটা দিয়ে দাও। মোরগ বললো, তোমার চিন্তার কোনো কারণ নেই। কাল আমাদের মালিকের ছাগলটা মারা যাবে। তুমি মৃত ছাগলের হাড় খেতে পারবে।

যুবকটি যেহেতু এখন পশুপাখির ভাষা বুঝতে পারে, কুকুর এবং মোরগের এই কথোপকথন শুনে সে ভাবলো, আরে, তাই নাকি? তাহলে তো আজই ছাগলটাকে বাজারে নিয়ে বিক্রি করে আসতে হয়। মারা গেলে অন্যের বাড়িতে গিয়ে মারা যাক, আমি কেন লোকসান গুনবো?

যেই ভাবা সেই কাজ। সে ছাগল বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালবেলা আবারো দস্তরখান থেকে রুটির টুকরা পড়েছে। আজকেও মোরগ সেটা ঠোকর দিয়ে নিয়ে গেল। কুকুর বোঝালো, তুমি তো কাজটা ভালো করলে না। কাল আমাকে ছাগলের লোভ দেখিয়ে রুটিটা খেলে আবার আজকের রুটিটাও নিয়ে গেলে! বলেছিলে আজ ছাগলটা মারা যাবে, আমি তো ছাগলই দেখছি না।

মোরগ বললো, তুমি মন খারাপ করো না। আগামীকাল মালিকের গাধাটা মারা যাবে। গাধা মারা গেলে তুমি কয়েকদিন এর মাংস খেতে পারবে। যথারীতি আজও তাদের কথা যুবকের কানে গেল। শুনে তো সে হা হা করে উঠলো। সেদিনই সে বাজারে গিয়ে গাধাটাকে বিক্রি করে এলো।

তৃতীয়দিন সকাল বেলাও যখন কুকুর না পেলো গাধার মাংস, না পেলো রুটির টুকরা, সে খুব ক্ষেপে গেল। পারলে মোরগের ওপর তখনই ঝাঁপিয়ে পড়ে। মোরগ তখন কোনোমতে বললো, দেখ বন্ধু, আমাকে মেরে তো তোমার লাভ নেই। তার চেয়ে আমার কথা শোনো। আগামীকাল আমাদের মালিকের ঘোড়াটা মারা যাবে। দয়া করে আর একটা দিন ধৈর্য ধর। কালকেই তুমি আরাম করে ঘোড়ার মাংস খেতে পারবে।

যথারীতি পরদিন ঘোড়াও নেই। মালিক শুনে বিক্রি করে ফেললো। সেদিনও যখন রুটির টুকরাটা মোরগ নিয়ে গেল, কুকুর তখন মোরগকে বললো, তোমার মতো মিথ্যাবাদী আর হয় না। তুমি ভবিষ্যৎ বলতে পারো ভেবে আমি প্রতিদিনই তোমার কথায় বিশ্বাস করছি। আর তুমি আমাকে ধোঁকা দিয়েই যাচ্ছো।

মোরগ বললো, দেখ আমার কী দোষ! আমি তো ঠিক কথাই বলছি। এখন মালিক যদি ওগুলো বিক্রি করে ফেলে তো আমি কী করতে পারি? যা-ই হোক আর তোমার চিন্তা নেই। এবার আমাদের মালিক নিজেই মারা যাবে। তার শেষকৃত্য উপলক্ষে যে ভোজ হবে, তার উচ্ছিষ্ট খাবার তুমি একমাস খেয়েও শেষ করতে পারবে না।
এবার তো যুবকের দিশেহারা অবস্থা। এখন সে কী করবে? অন্যগুলোকে বিক্রি করে যেভাবে ক্ষতি পুষিয়ে নিয়েছে এখন তো আর তা করতে পারবে না। দৌড়ে গেল সে মুসার কাছে। ঘটনা খুলে বললো। মুসাকে বললো, আমাকে বাঁচাও।
মুসা বললেন, দেখ, আমার এখন কিছু করার নেই। তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করেছো। তুমি ক্ষুদ্র লাভের জন্যে বৃহত্তর লাভকে জলাঞ্জলি দিয়েছো। কারণ ছাগলটা ছিলো তোমার গাধার সদকা, গাধাটা ঘোড়ার সদকা আর ঘোড়াটা ছিলো তোমার সদকা। যদি ছাগলকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে তবে গাধা, ঘোড়া এবং তুমি বাঁচতে। ছোটটিকে যেহেতু ছাড়তে পারো নি, এখন তোমার আর কোনো উপায় নেই। একথা শুনে সে মৃত্যু যন্ত্রণায় সেখানেই কাতরাতে লাগলো। তাকে আত্মীয়স্বজনরা খাটিয়ায় করে নিয়ে এলো। পরদিন সকালে সে মারা গেল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×