ঈদ এলো
১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ এলো গগনে
ঈদ এলো ভুবনে
মেঘের পালকিতে চরি ।
ঈদ এলো জলে
ঈদ এলো ফুলে
হাওয়ায় নৃত্য করি ।
ঈদ এলো পথে
ভর দিয়ে রখে
লাগেনিতো কোন গাড়ি ।
ঈদ এলো মাঠেতে
ঈদ এলো ঘাটেতে
আনন্দ সুর ধরি ।
ঈদ এলো ঘরে
ঈদ এলো দ্বারে
সবার আঙ্গিনা ভরি ।
ঈদ এলো শ্যামল ঘাসে
ঘাস ফড়িংয়ের বেশে
খেলছে লুকোচুরি ।
ঈদ এলো গোলাপে
কালো ভ্রমর রুপে
কখনো নবীন কড়ি ।
ঈদ এলো দোয়েলের ঝাঁকে
তের শত নদীর বাঁকে
তরঙ্গ বেশ ধরি ।
গাছে গাছে ঈদ এলো
লাগছে দারুণ ভাল
নিল দৃষ্টি কাড়ি ।
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
এক সাথে নামাজ পড়ি ।
সুখ নিয়ে এলো
ঢেলে ঢেলে দিল
সবার বাড়ি বাড়ি ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন
বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি...
...বাকিটুকু পড়ুন
২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে...
...বাকিটুকু পড়ুন
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই...
...বাকিটুকু পড়ুনবাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন