somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত ব্যক্তি ও হাত পা নাড়াতে পারে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


' আপনি কইলেন্ রোগী মইরা গেছে ...... অহনে রোগী দেহি হাত পা লাড়ায় ! আপনে ফালতু ডাক্তার মিয়া ! পিটানো দরকার আপনেরে ! ' অথবা ..... ' মার্ শালার ডাক্তার রে l '
রোগীর লোক অযথা চিকিৎসকের উপর চড়াও হলো ....... এবং অন্যায় ভাবে চিকিৎসককে মারলো , অকথ্য ভাষায় গালাগালি করলো - এটাই বর্তমান পরিস্হিতি , সাথে হলুদ সাংবাদিক ভাইদের রসালো নিউজ তো আছেই l

স্পষ্ট করে আবারো বলছি - ' হ্যাঁ ! অবশ্যই মৃত ব্যক্তি হাত পা নাড়াতে পারেন ' - এতে ভীত হবার বা মৃত রোগীকে জীবিত ভাবার কোনো কারণ নেই l
আমি 2009 সালে নিজেই এ রকম পরিস্হিতি ফেইস করেছি l আমি তখন ইন্টার্ণ চিকিৎসক, মিটফোর্ড হাসপাতালের l
OPC ( organo phosphorus compound - যা ক্ষেতের পোকামাকড় দমনে ব্যবহৃত হয় ) খেয়ে এক মেয়ে ভর্তি হয়েছিলো সন্ধ্যা সাতটায় l 276 টা এট্রোপিন ইনজেকশন দেয়ার পরও রাত তিনটায় রোগী মারা যায় l আমি হার্টবিট, কেরোটিড পালস্ , পিউপিল এবং নিশ্বাসের ( respiration) অনুপস্হিতি এবং ECG করে নিশ্চিত হয়েই রোগীকে মৃত ঘোষণা করি l
রাত তিনটা দশ মিনিটে রোগীর আত্মীয় স্বজন অভিযোগ করেন - ' রোগী হাত পা নাড়াচ্ছে .....! '
আমি রোগীকে আবারো examine করে ওদের আশ্বস্ত করি - ' রোগী যেই বিষ খেয়েছে ....... তাতে ঘন্টা খানেক রোগীর হাত পা নড়াচড়া করবে, এর মানে এই নয় যে - রোগী জীবিত l '
ভাগ্য ভালো ছিলো যে - একজন শিক্ষিত লোক আমার ব্যাখ্যা বুঝেছিলেন এবং পরবর্তীতে দেখা গেলো - দুই ঘন্টা পর রোগী আর হাত পা নাড়ছেন না l
একটু ব্যাখ্যা দেই -
OPC বিষ শরীরের নিকোটিনিক receptor এর উপর কাজ করে বলে মৃত্যুর পরও muscle fasciculation হতে পারে, বিষাক্রান্ত রোগী মৃত হওয়া সত্ত্বেও হাত পা নাড়াতে পারেন l
সাংবাদিকদের জ্ঞানের এন্টেনার বাইরে এই বিষয়গুলো l তাই তারা ধুপধাপ শিরোনাম দিয়ে দেয় -
' মৃত ঘোষণার পর নড়ে উঠলো মৃত ব্যক্তি ! ' :-/
প্রকৃত জ্ঞানের অভাব হলে যা হয় আরকি ! :-(

আরো জেনে রাখুন - কোন কোন্ ক্ষেত্রে মৃত রোগী নড়ে উঠতে পারেন !
. Rigor mortis ( সবচেয়ে common cause )
. Post CPR ( কোন রোগীকে বাঁচানোর জন্য যদি চিকিৎসকরা DC shock দেন বা বুক চেপে থাকেন )
.Hyperkalemia ( শরীরে পটাশিয়াম এর মাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া )
.Post adrenaline effect , ( রোগীকে বাঁচানোর জন্য এড্রেনালিন দেয়া হলে )
.Brain death Pt in ventilator ( মস্তিষ্ক মৃত ব্যক্তি যিনি কৃত্রিম শ্বাসপ্রস্বাস নেবার মেশিনে ছিলেন , সদ্যমৃত - লেজারিয়াস্ সিনড্রম )
. Septicemia with multi organ failure ( rarely)

এই সব রোগে মৃত ব্যক্তি হঠাৎ নড়ে উঠলে ভাব্বেন না - চিকিৎসক রোগী বেঁচে থাকার পরও মৃত বলেছেন l
এসব রোগীদের শরীরে হার্টবিট, কেরোটিড পালস্ , চোখের কোনো reaction পাওয়া যায়না -( নিশ্চিত মৃত্যু ) , তথাপি মৃত রোগী নড়ে উঠতে পারে l

চিকিৎসকদের ভুল বুঝবে না ........ তথ্যগুলো জানুন এবং যেসব সাংবাদিক লেখেন -
' মৃত ঘোষণার পর নড়ে উঠলো মৃত ব্যক্তি ' - তাদের হলুদ সাংবাদিকতার তীব্র প্রতিবাদ করুন l
এমন একজন রোগীও দেখাতে পারবেন না - চিকিৎসক ECG তে straight line পেয়ে মৃত ঘোষণার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছে l চ্যালেঞ্জ করলাম l অসম্ভব .....অসম্ভব ......অসম্ভব ......ll
ভালো থাকুন সবাই ....... ভালোবাসা অফুরান .


আসিফ শুভ্র
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×