somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পাবনার তাঁরছেড়া বালক
মনের আবোলতাবোল চিন্তাগুলো সাজিয়ে গল্পে পরিনত করতে চাই। কখোনও গল্প হয়। আবার কখোনও হয় না। ভাল লিখতে জানি না।তবুও লিখি। কারন এটা শখ হয়ে গেছে। আরর এই শখ জেকে বসেছে।

মায়ের মমতা

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কিরে তুই নাকি বাইক কিনবি?
-কিনবো তো কিন্তু এখন তো টাকা নেই।
-আরে এখন না কিনলে কখন কিনবি??
-কয়েকমাস পরেই তো টাকা হবে।
-তোদের আলমারিতেই নাকি টাকা রাখা আছে সেই টাকা দিয়ে কেন।
-কিন্তু....
-কিসের কিন্তু।তোর বাবার টাকা তুই খরচ করবি। তাতে কার কি?

বন্ধুদের কথা শুনে রাফির মনে হল এখন টাকা নেই কিছুদিন পরে হবে। যে টাকা আছে সে টাকা তো অন্যকাজের জন্য রেখেছে। এইসব সাত পাচ ভাবতে ভাবতে বাড়ির দিকে হাটা ধরলো।

রাফিকে এখন একা একাই খেতে হয়। বাবা ছিল। সে কয়েকমাস আগে রাফিকে ছেড়ে পরপারে চলে গেছে। আর মা তো অসুস্থ হয়ে বিছানায়। তাই একাই খেতে হচ্ছে। খেতে খেতে মনে হল সে কি দেখবে আলমারি খুলে? ব্যাবসায়ের টাকা দিতে কিছুদিন দেরি হবে। টাকা পেলে আবার আলমারিতে রাখা যাবে।

আলমারির চাবিটা কোথায় সেটা রাফি অনেক আগে থেকেই জানে।কিন্তু কোনদিন আলমারি খুলে দেখে নি।বা দেখার প্রয়োজনে পরে নি।আলমারি খুলে দেখলো এক জায়গায় দুই লাখ বত্রিশ হাজার টাকার মত হবে। এতেই রাফির হয়ে যাবে।

টাকাগুলো নিয়ে যখন যাচ্ছিল। তখন একটা কাগজ পরলো। কাগজে লেখা "আমি জানি একদিন তোর এই টাকা দরকার হবে।আর বিপদে না পরলে এই টাকা খরচ করবি না।কাগজটা দেখে রাফির মনে হল আসলেই তো বিপদ।কারন তার মায়ের চিকিৎসার জন্য এই টাকা লাগবে।

"পরে হলেই হবে " এমন চিন্তা করে যখন যাচ্ছিল।তখন ডাক্তারের কথা মনে পরে গেল.ডাক্তার বলেছে
-খুব তারাতারি আপনার মায়ের চিকিৎসা না করলে আপনার মাকে বাঁচানো যাবে না।

কথাটি মনে পরে রাফির চোখ ভিজে গেল। টাকার জন্য তার মা মরে যাবে? হোক সে পালিত মা। যখন রাফির মা মারা যায় তখন এই পালিত মা রাফিকে বড় করেছে।

রাফির জন্য অনেককিছু ত্যাগ করেছে। রাফি যখন অসুস্থ হয়ে থেকেছে তখন ঘুম ত্যাগ করে কষ্ট সয়ে রাফির সেবা করেছে। রাফির জন্য কত কিছুই করেছে।

রাফি টাকা নিতে গিয়েও পারলো না।আলমারিতে রেখে দিল।কারন তার বাইকের জন্য মাকে হারাতে পারবে না।কিছুদিন পরেই বাইক কিনতে পারবে রাফি। কিন্তু মা গেলে পাবে না। মা তো মা সে হোক পালিত মা।

রাফি মায়ের পায়ের কাছে বসে আছে। রাফিকে দেখে মা বলল
-বাবা ঘুমিয়ে পর। রাত জাগলে অসুস্থ হয়ে পরবি।
রাফি কিছু না বলে শুধুই বলল
-মা।
আর এটা বলতেই চোখ দিয়ে পানি বেড়িয়ে গেল......
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×