somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পাবনার তাঁরছেড়া বালক
মনের আবোলতাবোল চিন্তাগুলো সাজিয়ে গল্পে পরিনত করতে চাই। কখোনও গল্প হয়। আবার কখোনও হয় না। ভাল লিখতে জানি না।তবুও লিখি। কারন এটা শখ হয়ে গেছে। আরর এই শখ জেকে বসেছে।

ভালবাসার সেবিকা

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা দিয়ে হাটার সময়ই মাথা মমধ্যে ঘুরছিল। আর বাড়িতে এসে পুরাপুরি ঘোরা শুরু হয়ে গেছে। বাড়ির দিকে যখন যাচ্ছিলাম তখন মনে হল কখন যেন পরে যাব।
.
বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই। ঘরে ঢুকে ফ্যানটা চালিয়ে বিছানায় শরির এলিয়ে দিলাম। আর মাথা ব্যাথায় শুয়ে থাকলাম।
.
চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। ঘুমের ভাবটা মনেহয় এসেছে।এমন সময়ে মোবাইল এ আইফোনের রিংটোন বেজে ঘুম ভেঙে গেল।আমি আইফোন খুজে যাচ্ছি। পরে মনে পরলো আমার ফোনেই আইফোনের রিংটোন সেট করা।
.
এমনিতে তো কেউ ফোন করে না। আর এই রিংটোন সেট করার পরে আরো করে না। তাই মাঝে মাঝে একাই ফোন দিয়ে রিংটোন শুনি। কিন্তু এখন অসহ্য লাগছে।
.
ফোন নিয়েই দেখি কথার ফোন।ফোন ধরে বললাম
-হুম।
-হুম কি? ফোন ধরেই হুম। আর কোন কথা নেই?
-এ ভাই চুপ কর তো।
-কি ভাই!!আমি তোমার ক্যামনে ভাই হলাম!!
-মাথা ব্যাথায় চোখে কিছু দেখতেছি না ফোন রাখো।
-কখন হল!! কিভাবে হল? কি হয়েছে?
আরো কি যেন বলছিল আমি ফোনটা পাশে রেখে দিলাম।আর ওপাশ থেকে বলেই যাচ্ছিল।
.
কিছুক্ষণ পরে বুঝলাম আর কথা শোনা যাচ্ছে না।তারমানে ফোন কেটে গিয়েছে।আমি আমার মতই শুয়ে থাকলাম।
.
আবার যখন ঘুমাচ্ছিলাম তখন চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল।তাকিয়ে দেখি কথা এসেছে। এসে শুরু করেছে তার ভাষন।আমাকে এসে বলল
-কি হয়েছে তোমার?
-মাথা ব্যাথা।
-কখন থেকে?
-অনেক আগে থেকেই।
-দাঁড়াও আমি আসছি।
-আমি এখন দাঁড়াতে পারবো না।
-আমি উঠে দাঁড়াতে বলি নি। তুমি শুয়েই থাকো।
.
কিছুক্ষণ পরে দেখি বালতিতে পানি নিয়ে এসেছে। আমি বললাম
-এইসব দিয়ে কি করবে?
-তোমার মাথায় পানি দেব।
-মানে!!! আমার কি জর হয়েছে?
-পানি দিলে মাথা ব্যাথা কমবে।
.
ইচ্ছা না থাকা সত্তেও মাথায় পানি ঢেলে যাচ্ছে। তবে তাতে কাজও হয়েছে। মাথা ব্যাথা অনেকটাই কমে গেছে।
.
মাথায় পানি ঢালছে আর আমি চোখ বুজে শুয়ে ছিলাম।মায়ের কথায় চোখ খুললাম। মা মুখ টিপে হাসছে আর বলছে
-কথা। তুই আবার সেবিকা হলি কবে থেকে?
-না মানে ইয়ে।
-বুঝেছি আমার ছেলের সেবিকা হয়েছিস? ভালই তো আমাকে আর কষ্ট করতে হবে না।তোর ফি কত দিতে হবে রে?
-........
-লজ্জা পাওয়ার কিছু নাই। তুই পানি ঢাল। আমি তোর বাবা মাকে বলে এ বাড়িতে একেবারে সেবিকা হিসেবে রেখে দেব।যাতে আমার ছেলের সেবা করতে পারিস।
.
মা চলে গেছে আর কথা দাড়িয়ে আছে। আমি বললাম
-কি হল দাড়িয়ে কেন? এখানে বসে থাকো।
-নাহ বসবো না।
-লজ্জা পাওয়ার কিছু নাই। মা ই তো। আর ভালভাবে কাজ না করলে কিন্তু তোমাকে আমার সেবিকা বানাবে না।
-আমার বয়েই গেছে তোমার সেবিকা হতে।
-তাহলে কি হবে?
-তোমার বউ হবো।
-মা ওমা দেখ কথা কি যেন বলছে।
-এই থামো থামো। মাকে ডাকতে বলছি নাকি?? আমি তোমার মাথায় পানি দিচ্ছি।
.
আমি চোখ বুজে শুয়ে আছি।আর কথা আমার মাথায় পানি ঢেলে যাচ্ছে। আর আমি চোখ বুজে শুয়ে ভাবছি। মা ঠিকই বলেছে একেবারে সেবিকা হিসেবে ওকে রেখে দিতেই হবে। তাহলে মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাব। যদি এমন সেবা পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×