এনাক্ষী তোমাকে হারালে
১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনাক্ষী,
কোন একদিন তুমি বলেছিলে " তোমাকে হারালে" এই কবিতা লিখতে। লেখা শুরু করেছি। আর একটি অংশ তোমার পছন্দও হয়েছে। তবে এই লিখা লিখতে যতখানি কষ্ট হবে ভাবছি তত কষ্ট হচ্ছে না। শুধু শুরু টা করতে বেশ কয়েকদিন লেগেছে এই যা।
তোমাকে হারালে এই লিখা লিখছি ভেবে কেমন জানি হৃদয় ভার আসছে। আর এই চিঠি লিখতে গিয়ে আরও। কিছুটা জল বোধ হয় চোখের কোণে জমা হয়েছে। হতে পারে এই পানির কোন অর্থ নাই। চোখ পরিষ্কার হচ্ছে হইতো। এই অস্পষ্ট চোখ এখনও তোমার হাসি আর গুমড়ো মুখ দেখতে পাচ্ছে কোন অস্পষ্টতা ছাড়া।
তোমাকে পাওয়াও তো হলো না। হারানো কী হবে? এই ভাবছ হয়তো। মিথ্যে বলো নি। তোমাকে চাওয়াও হলো না। কিভাবে চাই তোমাকে বলো? এর জন্য তো দরকার ঢের সাহস আর হাজারো অব্যক্ত গুনাবলি। তাতো আমার নেই। তাই হয়তো গুটিয়ে নিয়েছি বাড়ানো সেই হাত কিছুটা শঙ্কা বা অনিশ্চয়তায়। এই নিয়েও একটা কবিতা আছে। আমি যেই মুহূর্তে তোমাকে নিয়ে কোন কিছু অনুভব করেছি তা নিয়ে একটা করে কবিতা আছে। কবিতা হিসেবে ওইগুলো মূল্যহীন। তোমাকে বর্ণনা করে তাই হয়তো এর কিছুটা মূল্য থেকে যাবে। আমার জন্য হবে অমূল্য। তোমার কাছে হয়তো হবে শুধু কবিতা বা এর থেকে একটু বেশি।।
এনাক্ষী তোমাকে হারালে লিখা খুব বেদনা দায়ক হবে তাই লিখবো অনেক দিন কিংবা মাস ধরে। এই কবিতা পড়ে হয়তো তুমি পুলকিত হবে। সময় হলে বুঝার চেষ্টা করো এর ভিতরে একটা আত্মার আর্তনাদ।
ভাল থেকো এনাক্ষী।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমুদ
সাইফুল ইসলাম সাঈফ
সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!
তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫
প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন
Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:
“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন