somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষী একদিন আমি বুঝে যাব তোমারও সীমাবদ্ধতা ও স্বপ্ন আছে

২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এনাক্ষী,
আজ ভাবছি কী লিখবো? তুমি ভাবতে পার তোমাকে নিয়ে লিখার উপকরণ বুঝি শেষ। এনাক্ষী আমাকে এতোটা অপরাধী ভেবো না। বস্তুত তুমি এতো বিস্তৃত যে আমি কোন দিক নিয়ে আলোচনা করবো ঠিক করতে পারছি না।
এনাক্ষী, আমি তো অনায়াসে তোমার কাছে হেরে যায়। জানো তুমি কোন জায়গায় অপ্রতিদ্বন্দ্বী? তুমি জানো কোথায় থামতে হয় বা কী বলতে হয়। আর আমি! জানি না সীমারেখা। হয়তো জানি তবে বুঝতে চাই না। কেমন শিশু সুলভ তাই না? বাচ্চারা এমন আচরণ করলে তা হয়তো হাসির খোরাক জমাতো কিন্তু যুবক হওয়ার পরও এমন আচরণ বিরক্তিকর। কিন্তু বরাবরের মতো তুমি বুঝতে দাও না। না, তোমার এই এক দোষ। সকলের দোষ ত্রুটি আড়াল করে রাখ।
আমি জানি তুমি সবই বুঝ। হয়তো তোমারও সীমাবদ্ধতা আছে, শত শঙ্কা আছে, নিজস্ব স্বপ্ন আছে এতে নিজের মতো করে একটা জগৎ আছে। আমারও যেমন আছে। মানব মন মনে হয় নিজেকে ছাড়া আর কাউকে বুঝতে চায় না। সব নিজের মত করে ভাবে। সে সহজে স্বীকার করতে চায় না বা মানতে চায় না তোমার আর আমার স্বপ্নের পার্থক্য। আমার স্বপ্নে হয়তো আমি তোমার মতো কাউকে গড়ে তুলেছি তাই তোমার কাছে যেতে হন্য হয়ে পিছু ছুটছি। এমনি তুমিও নিশ্চয়ই কাউকে গড়ে তুলেছ। যাকে তুমি খুজছো। অথচ অবিবেচকের মতো আমি নিজের কথা ভাবছি। তুমি তাও বুঝ। তারপরও কী দারুণ ভাবে না পরিস্থিতি সামাল দিচ্ছ।
ভেবো না এনাক্ষী আমি হয়তো কোন দিন বুঝে যাব তোমার মতো করে। যখন আমি বুঝবো তোমার আর আমার স্বপ্নের পার্থক্য। সেদিন আমি সম্মান জানাবো তোমাকে আর তোমার স্বপ্নকে। কাছে গিয়ে তোমার মতো করে পরিস্থিতি সামাল দেওয়া সামর্থ্য আমার নাই। আমি তো আর এনাক্ষী না। এনাক্ষী অনন্য। তাই সে পারে সব সামাল দিতে। হয়তো দূর থেকে দেখবো তোমার স্বপ্ন পূরণ। কী অপরূপ হবে তোমার হাসি সেইদিন ভেবে আমিও মুচকি হাসি দিলাম। সেইদিন না হয় বিস্তৃত হাসি দিব। আর কৃতজ্ঞতায় নত করবো আমার মাথা। হয়তো এমন কিছু তোমার পছন্দ হবে না। তাই মাথা উচু করে দেখবো তোমাকে আর আকাশে সদ্য ফুটা কোন তারাকা। তবে ওই তারাকাকে তোমার থেকে মলিন দেখাবে। তখন ভাববো তোমাকে না তারা কার দিকে তাকিয়ে আমি হারিয়ে যাবো কোন কাল্পনিক ভুবনে। যেইখানে আমার স্বপ্নে তুমি থাকবে। হয়তো কোন দিন তোমাকে হারাবো আবার । সচেতন হতেই দেখবো তোমাকে। হয়তো বহু দূরে। একটু একটু করে মিলিয়ে যাচ্ছ দিগন্ত রেখার সাথে। তবে আমার মাঝে ডুব দিতে আবার দেখা হবে তোমার সাথে। দেখা হতেই বলবে" কী দাড়কাক, আমার সাথে গোসসা করছেন নাকি? " আমার মুখ দিয়ে কোন শব্দ হয়তো উচ্চারিত হবে না। বাগযন্ত্রে পুনরাবৃত্ত হবে একটি বাক্য" এনাক্ষী, আমি কী তোমার সাথে গোসসা করতে পারি? "
এইভাবে চেতন থেকে অবচেতনে ফিরে আসবে তুমি যত তোমাকে হারাবো।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×