মুক্ত মঞ্চের মতো আমরাও আক্ষরিক অর্থে মুক্ত হতে পারবো?
২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনাক্ষী,
মুক্ত মঞ্চের মতো আমরাও আক্ষরিক অর্থে মুক্ত হতে পারবো? নাকি নানা বেড়াজালে আটকে যাব এর ভাবের ন্যায়। যেমন করে আমি আটকে যাচ্ছি তোমার মননে না তুমি আটকে যাচ্ছ আমার মননে। মানুষ তো কোন ভাবে মুক্ত না। মৃত্যুও কারো দ্বারা নির্ধারিত ওইখানেও কি সব নিয়মে বাধা সব। নিজের মাঝে করতে হবে মুক্তির সন্ধান। তাতে তো দরকার বুদ্ধের সাধনা। এতো ধৈর্য কী কখনো হবে? এতো ধৈর্য হলে তো দিব্যি দিতাম তোমার সঙ্গে একটি জীবন কাটানোর। আপাতত তোমার সাথে কিছু স্মৃতি জমানোর ইচ্ছে থাকুক। যা এক জীবন কাটানোর জন্য যথেষ্ট হয়।
বাকি জীবন কাটিয়ে দিব জমানো সেই স্মৃতি রোমন্থন করে। কোন দিন স্মৃতি সমেত রূপান্তরিত হবো মাঠির জৈব সার। যাতে পরবর্তী জন্মে জন্মাবে একটি বট, যা শোভা পাবে তোমার আঙিনায়। ওই আঙিনায় পড়ে রইব এক আকাশ কুসুম স্বপ্ন বুকে নিয়ে " হয়তো কোন দিন তুমি তোমার স্মৃতিতে পুনর্জীবন দিতে দিতে মাড়াবে আমায়।" কী অদ্ভুত কল্পনা তাই না? হয়তো তুমি এমনি হেটে যাবে আমাকে ছুয়ে। এই কী কম পাওয়া বল?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন