somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষী, পাওয়া কী নিশ্চয়তা নাকি কিছুটা নিশ্চয়তা আর অনেক খানি অনিশ্চয়তা?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনাক্ষী,
প্রিয়তমা বা প্রিয়তম কে পাওয়া বলতে ঠিক কী বুঝায় বলো তো? পাওয়া কী নিশ্চয়তা নাকি কিছুটা নিশ্চয়তা আর অনেক খানি অনিশ্চয়তা? এনাক্ষী, পাওয়া কী তোমার চোখের নির্ভরতা আর কিছুটা পাশাপাশি হেটে চলা? প্রিয়তমা, এই যে ভালোবাসা যার পিছু হন্য হয়ে ছুটে চলছি কিংবা সভ্যতার সূচনা থেকে মানুষ ছুটে চলছে, তা কী বন্ধুত্বের চেয়েও অনিশ্চিত বিষয় বলো? বন্ধুরাও এক জীবন কাটিয়ে দেয় অনায়সে সুখে দুঃখে পাশে থেকে, একের ভরসার অন্যজন অনায়সে জীবন অতিবাহিত করে। রাগ ক্ষোভ হয় তবুও থেকে যায়। বেশি রাগান্বিত হলে একটু বেশি চেষ্টা না হয় করতে হয়। এই কী চাহিদার তারতম্য নির্ধারত হয় বলো? গতানুগতিক নর নারীর ভালোবাসার সংজ্ঞায় কী চাওয়া পাওয়ার হিসেব বেশি? তাই তার তারতম্যের ভিত্তিতে সম্পর্কের গতিও নির্ধারণ হওয়ার সম্ভাবনা বেশি? এনাক্ষী, বলো আমরা কী অনিশ্চয়তার মিশেলে তৈরি আমাদের সম্পর্কের আর চাওয়া পাওয়া প্রেমে পড়ি আর নিশ্চয়তা আসলে হায় হুতাশ করি? তাই দুইটির কোনটির ভারসাম্যহীনতা আমাদের অস্থির করে তুলে, দিক বেদিক ছুটে চলি আবারও। নাকি আমাদের যাত্রার যে মজা সেইটা রোমাঞ্চকর করে তুলে আর গন্তব্য শুধু অপেক্ষা হয়ে থাকে। প্রিয়তমা, আদৌ গন্তব্য বলেও কী কিছু আছে নাকি পুরোটাই একটা যাত্রা আর অস্থির ছুটে চলা। হরিণী বলো, আমরা কী কোনদিন বন্ধুত্বের পর্যায়ে পৌছাতে পারবো যেইখানে একে অপরকে হৃদয় দিয়ে বেশি দেখবো আর জাগতিক হিসেব জোড়াতালি দিয়ে, একে অন্যের বাড়তি আর কমতি দিয়ে পুশিয়ে দিবো?? এনাক্ষী, ঈশ্বরী আমার, বলো এমন ভারসাম্য রক্ষা করে কী জীবন চালানো যায়? একটু ভারসাম্যহীন ভাবে কী আমরা একে অন্যের নির্ভরতার দৃষ্টি হতে পারবো না? এনাক্ষী সিনেমেটিক রোমান্স আর জীবনবোধে আমি তো বুদ হয়ে আছি যে সবই কল্পনা মনে হয়। প্রেম তো এক কল্পিত বিষয় হয়ে ধরা দিচ্ছে আমার কাছে কিংবা প্রতিদিনের খবরের কাগজ। জানি কী আসছে খবরে। আমার সামর্থ্য নাই এর কিছু পাল্টানোর। আমার অপেক্ষা বিগত দিনকে জানার। এরই মাঝে হারিয়ে ফেলছি আমার বর্তমান। আজ আমার বর্তমান তুমি, কিন্তু কেন যেন আজও আমি চিরায়িত অবেহেলায় ভাসিয়েছি বেলা। চলছি তো চলছি জেন এক চির শান্ত সমুদ্রের বুক চিরে চলছি। আর শান্ত সমুদ্রের প্রত্যাশা আমাকে মাঝে মাঝে দিশেহারা করছে যখনই উপছে পড়ছে ঢেউ ছোট থেকে ছোটও, তখনই আমি বেতাল হচ্ছি কিংবা মাথায় হাত দিয়ে বসে পড়ছি। যেন সামনে শুধু অন্ধকার। অথচ আমি আমার আলো, প্রিয়তমা এনাক্ষীকে সাথে নিয়ে চলছি। স্রষ্টার কাছে এই এক প্রত্যাশা আমার বর্তমানে যাতে আমি তোমাকে বুঝতে পারি, তোমাকে পাওয়ার সুভাগ্য মানে তোমার চোখে খুজে পাওয়া নির্ভরতা আর তোমার হাতে অনুভব করা সেই উষ্ণতা যা হৃদয়কে প্রতিনিধিত্ব করে থাকে ধারন করতে পারি। এনাক্ষী, এই অধমে দয়া করো।
এনাক্ষী, সুস্মিতা আমার, একটু খানি হাসো। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অপেক্ষা তোমার ঠোঁটে শোভা পাবে বলে, আর কোন এক প্রেমিকের অপেক্ষা শিশির হয়ে তোমাকে ছুয়ে দিবে বলে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×