somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষাব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় এদেশে শিক্ষার হার খুবই কম
ছিল। বলা হয়, অশিক্ষিত জাতি ও বর্বর
জাতির মধ্যে তেমন কোনো পার্থক্য
থাকে না। তবে এ কথা যে আমাদের
দেশের মানুষ কোনো দিনই মানেনি, তা
তাদের আচার-আচরণের মধ্য দিয়ে
প্রকাশিত হয়েছে। তাদের শিক্ষার
ভিত্তি হয়েছিল, ধর্মীয়, পারিবারিক ও
সামাজিক মূল্যবোধ, বিধিনিষেধ এবং
অনুশাসন। এসব গুণাবলী আঁকড়ে ধরে মানুষ
অতুলনীয় মানবিকতার প্রতীকে পরিণত হয়।
তারা নিজেদের আলাদা কোনো সম্প্রদায়
মনে করেনি। আমরা
বাংলাদেশি, এই একটি সম্প্রদায়েই
বিশ্বাস করত।
এদেশের মানুষরা নাকি অতিথিপরায়ণ ছিল।
রাস্তা দিয়ে কোন অপরিচিত মানুষ হেটে
যাওয়ার পথে এক গ্লাস পানি খেতে চাইলে
তাদের বাড়িতে নিয়ে শুধু পানিই নয়,সাথে
মুড়ি-মিঠাইও খাওয়ানো হতো!
কিন্তু এ কোন সমাজ,যেখানে কিনা পিতৃতুল্য
শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না,বাবার
কাছে মেয়ে নিরাপদ না,ভাইয়ের কাছে
বোন নিরাপদ না!
কোথায় গেলো আমাদের সেই ধর্মীয়,
পারিবারিক ও সামাজিক মূল্যবোধ?
কেনোই বা এই মূল্যবোধের অবক্ষয়?
আমি প্রথমেই দেশের শিক্ষা ব্যাবস্থাকে
দায়ী করছি।যে দেশের মানুষ ভাতকে শুধু
ভাত,আর দুধকে শুধু দুধই ভাবে।তাদেরকে তাই
ভাবতে দিন।কিন্তু তাদেরকে উল্টো পথ
দেখানো হচ্ছে।
কলেজ কিংবা ইউনিভারসিটিতে
মানবিক,সাংস্কৃতিক, নৈতিক শিক্ষার বদলে
শেখানো হচ্ছে জিপিএ বাড়ানোর শিক্ষা।
শিক্ষা এখন জিপিএ খাঁচায় বন্দি।
ছাত্রদেরকে গড়ে তোলা হচ্ছে চাকরির
মানষিকতায়।ভালো মানুষ হবার জন্য নয়।
সামাজিকীকরণ নামক একটা চক্র আছে।সেই
চক্রটাই নষ্ট করেছে আমাদের এই শিক্ষা
ব্যাবস্থা ।শিক্ষিতের হার বাড়ার সাথে
সাথেই এই সমস্যা প্রকট আকার ধারণ
করেছে।কারণ আমাদের এই শিক্ষা প্রকৃত
শিক্ষা নয়।এটা হলো চাকরি শিক্ষা।চাকরি
মানে টাকা।আর টাকার নেশাই একটা
সমাজকে কিংবা সামাজিক বন্ধনকে
ভাঙ্গার জন্য যথেষ্ঠ।
ব্যাক্তিগত টাকার নেশা প্রথমেই প্রভাব
ফেলে পরিবারে,তারপর সেটা সমাজ, দেশ
জাতির ওপর হানা দেয়।
আমি বলছি না সবাই শিক্ষা প্রতিষ্ঠানের
দেয়া টাকার নেশাটাকে গ্রহন করে।কেউ
কেউ প্রকৃত শিক্ষা নিয়েই যুদ্ধ করছে টাকার
নেশার বিপরীতে।আমার পরিচিত এক বড় ভাই
আছে।হয়তোবা আমি তার পরিচিত নই।তাকে
দেখেছি মাত্র দুইবার।যেকিনা প্রেসার
কুকাড়ের মত একাডেমিক চাপকে উপেক্ষা
করেই ছাত্র জীবন থেকেই লেখক নামক
যোদ্ধাদের তালিকায় যোগ দেন। আমি
পরিতোষ দাদার কথা বলছি। পিএইচডি
ডিগ্রি শেষ করেও যিনি টাকা পয়সার লোভ
ছেড়ে ছাত্র-ছাত্রীদের ভালোবাসার টানে
পড়ে আছেন ঢাকা শহর থেকে ৫০০
কিলোমিটার দুরে।
এসব কিছু তরুনদের যুদ্ধের কারনে সমাজ
তাঁজা হয়ে বেঁচে না থাকতে পারলেও বেঁচে
আছে।হয়তোবা আমাদের এই শিক্ষাব্যবস্থা
আস্তে আস্তে এই যোদ্ধাদের বিলুপ্ত করে
দেবে।তারপর।
তারপর যোদ্ধা না থাকলে যুদ্ধক্ষেত্রের কি
পরিণতি হয় সেটা ভবিষ্যতই বলে দেবে।
#Palash_Talukder
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×