
নদীর দুই ধারে দুই কবুতর
বসিয়া কয়- হৃদ করে আনমন,
তুমি বিহনে যাই কোথা আনচান।
আয় দেখবি কিনা- লা্ইট থেকে দুরে
ঘন অন্ধকার বনছায়, যেথায়
ঝিলিক দিয়ে যায় জোনাকিরা।
সব কিছু স্থির থাকে বউয়ের শাড়ির
নিরন্তর আঁচল, শিশুর আজন্ম ক্ষুধা।
ক্ষুধার ব্যাঘ্র থাবা একাকী শতদি
দ্বার দিয়ে বাহির ডাহুক জলধি।
ঢেঁকি বানার মতো কসরত নর-নারীর
চিরন্তন পিয়াস অতৃপ্ত, কাতর স্বর্গ
মর্ত্যের ক্ষুধায় দেউলিয়া পাটচাষি কৃষক।
সব কিছু দেখবি আয়-
ফলিত কলার সুকান্তের রুটি।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


