somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাগুন হাওয়ায়- যে চলচিত্রটি আমাদের একান্ত আপন

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফাগুন হাওয়া দেখেছি ২১শে ফেব্রুয়ারিতে। এই দিনটাকে উদযাপন করার এর চেয়ে ভালো উপায় আর কী ছিলো! ফাগুন হাওয়া একুশের গল্প, ভালোবাসার গল্প, বঞ্চনার গল্প, রুখে দাঁড়াবার গল্প। পুরো ছবিতে একটা চমৎকার ভিন্টেজ আমেজ আছে। সেই সময়ের আবহ ফুটিয়ে তুলতে তৌকির কোন ছাড় দেন নি। চায়ের দোকানের কাপ, রেডিও, পোষাক, সবকিছুই সেই সময়ের প্রতিনিধিত্ব করেছে। তিশা আর সিয়ামের সম্পর্কটা সেই পুরোনো আমলের রাজ্জাক-ববিতার কথা মনে করিয়ে দেয়। সেই সময়ের পরিমিতি আর রুচি একটা প্রশান্তির অনুভূতি দিয়েছে। মফস্বলের তরুণ-তরুণীদের নাটকের নীল দর্পন নাটকের রিহার্সেল দেখতে দেখতে আক্ষেপ জেগেছে, এখন পাড়ায় পাড়ায় এমন হয় না কেন?
সিনেমার মূল শক্তির জায়গা হলো এর মেটাফর, অজস্র ডাবল মিনিং। পশ্চিম পাকিস্তানী পুলিশ অফিসার যশপাল শর্মা যখন বউ কথা কও পাখিকে উর্দুতে "বিবি বাত করো" ডাকার নির্দেশ দেয়, এটা সাদা চোখে একটি উন্মাদ চরিত্রের বিকলন মনে হতে পারে, কিন্তু আসলে এর অর্থ আরো গভীর। মানুষের মুখের ভাষা কেড়ে নেয়া মানে তার চারপাশে একটা বিশাল বদল আসা। তখন সবকিছু অচেনা মনে হয়। এই নদী, পাখি, গ্রাম, ভাষা সব মিলেই তো আমাদের দেশটা, মাতৃভাষা ছাড়া কি আর কোনকিছু আগের মত লাগবে কারো কখনও? ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছিলো, ওরা কেড়ে নিচ্ছিলো আমাদের জীবনের সমস্ত রঙ এবং সুর।
নীল দর্পন নাটকের রিহার্সেলের মাধ্যমেও অনেক বক্তব্য উঠে এসেছে। ওটা শুধু একটা নাটকের রিহার্সেল ছিলো না। সেখানে মুসলীম লীগের দালাল ছেলেটাকে অত্যাচারী সাহেবের ভূমিকায় দেখানোটা বেশ অর্থবহ ছিলো। নাটকের রিহার্সেলের সাথে সাথে সবুজ এই দেশে ঘনিয়ে আসা সংকট চিত্রিত হয়েছে চমৎকারভাবে।
যশপাল শর্মার স্বপ্নে বউ কথা কও পাখিদের দ্বারা আক্রান্ত হওয়া- একটা মনে রাখার মত দৃশ্য। সেই সময় আন্দোলনও কিন্তু জমাট বাঁধছে!
ফারুক আহমেদ (সিনেমায় তার চরিত্র হুজুরের, যে যশপাল শর্মার আদেশে সবাইকে উর্দু শেখাতো), জ্বীনের ভয়ে কাবু হবার পর খাস বাংলায় কথা বলাটা জানিয়ে দেয়- যতই উর্দু নামক কুৎসিত ভাষায় পারঙ্গম হও না কেন, আদিম অনুভূতি প্রকাশে মায়ের ভাষা ছাড়া অবলম্বন নেই!
তবে এই ভূতের ভয় দেখানো নিয়ে দুটি কথা আছে। ফারুক আহমেদকে ভূতের ভয় দেখানোর দৃশ্যের চিত্রায়ন খুবই, খুবই দুর্বল ছিলো। মনে হচ্ছিলো আলিফ লায়লা দেখছি। তাও আবার একবার না, দুইবার এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। আর সবচেয়ে হাস্যকর ছিলো পাকিস্তানী পুলিস অফিসারকে থানায় গিয়ে ভূতের ভয় দেখিয়ে আসাটা। এটা ঠিক কোন যুক্তিতে করলেন তৌকির, আমি জানি না। কাঁচা কাজ হয়েছে।
সিনেমার গান ভালো ছিলো, কিন্তু সিনেমায় যে সাদাকালো যুগের আবহ ছিলো, তার সাথে যায় নি। বর্তমান যুগের মিহি গলার অতিমাত্রায় পরিশোধিত গানগুলির মত লেগেছে।

সিনেমার শেষের দিকে বহুমাত্রিক অনুভূতিতে বিহবল হয়েছি। আবেগের দোলাচলে চোখে জল এসেছে। বুকের মধ্যে জমেছে গৌরবের আর্দ্রতা।

আরো পড়তে পারেন- মুভি রিভিউ- বেলা শেষে (সতর্কতা আপনার অনুভূতিকে সামলে রাখুন)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×