somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প- খেয়াল

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-হাসান সাহেব।
-জ্বী।
-কালকে সকাল ১০টার সময় মিটিং। সবকিছু রেডি তো?
-জ্বী, অবশ্যই।
-দেইখেন আবার। এমডি সাহেব কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে সবকিছু। জবাবদিহি করতে হবে।
-জ্বী, সবকিছুর জবাবদিহি করবো। কোন চিন্তা করবেন না।
- আপনাদের ওপর তো ভরসা করা যায় না। গায়ে ফুঁ লাগিয়ে ঘুরে বেড়ান।
-জ্বী না। সবকিছু রেডি থাকবে।
-ওকে। কালকে ঠিক দশটায়।
-ঠিক আছে।

কালকে ঠিক দশটায় যা হতে যাচ্ছে তার জন্যে আমি রেডি। চার্ট, গ্রাফ সব তৈরি করে ফেলেছি। সম্ভাব্য যেসব প্রশ্ন করার কথা সেসবের উত্তরও তৈরি। এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। আজকে অবশ্য আমাকে অফিস থেকে বের হতে হয়েছে সাড়ে নয়টায়। বাসায় পৌঁছুতে পৌঁছুতে সাড়েএগারটা। এরপর গোসল সেরে, খেয়ে ঘুমুতে গিয়ে সাড়ে বারোটা। উঠতে হবে সকাল ছয়টায়। অন্তত ছয় ঘন্টা ঘুম না হলে আমার মাইগ্রেনের ব্যথা ওঠে। কিন্তু আজকে কোনভাবেই ঘুম আসছে না।
একটা বাজে, দেড়টা বাজে, দুইটা বাজে। ঢং ঢং করে বাজে গ্র‍্যান্ডফাদার ক্লক। ঘুম আসে না। কিন্তু ঠিকই সকাল ছয়টায় এ্যালার্ম বেজে ওঠে নির্লজ্জের মত। আমার চোখে ঘুমের চুম্বক। দশ মিনিট স্নুজ দিয়ে রেখে দেখি যে নয়টা বেজে গেছে। এখন আমাকে ত্রিশ টাকা বাস ভাড়ার বদলে সাড়ে তিনশ টাকা সিএনজি ভাড়া দিয়ে অফিসে যেতে হবে।

দশটার সময় মিটিং।

দশটা পাঁচ যখন বাজে, তখন আমি অফিস থেকে আধা ঘন্টার দূরত্বে। ফোন এলো।
-হাসান সাহেব, আপনি কোথায়?
-এই তো আর দশ মিনিট। জ্যামে পড়েছিলাম।
অজুহাত দেখালাম আমি।
ওপাশ থেকে স্পষ্ট অসন্তোষ শুনতে পেলাম।
আরো ত্রিশ মিনিট পরে তিনবার কল কাটার পর অবশেষে আমি গন্তব্যে পৌঁছুলাম। নামলাম শ্যামলী বাস কাউন্টারের সামনে। সেখান থেকে আর দুই মিনিটের হাঁটাপথ আমার অফিস।
বাসের লোক প্রতিদিনকার মতই তাগাদা দেয়।
-কই যাইবেন ভাই? চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন?
আমার যাওয়ার কথা আরামবাগ। কিন্তু আমি ভ্যাবলার মত চেয়ে রইলাম তার দিকে।
-এখনই বাস ছাইড়া দিবো। টিকিট কাইটা লন
লোকটা আমাকে তাগাদা দেয়।
ওদিকে ফোন আসছে আবার।
-হাসান সাহেব, আপনি কোথায়? মিটিং কিন্তু শুরু হয়ে গেছে। সাবধান! আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবার দেরী করলে!
আমি পা চালিয়ে হাঁটতে থাকি। শ্যামলী বাস কাউন্টারে ঢুকে কক্সবাজারের টিকিট কেটে ফেলি। শুনেছি ওখানে বেশ হাওয়া দিচ্ছে আজকাল। অনেক ঢেউ উঠেছে। সপ্তাহের শেষ দিন। অনেক তাড়া অবসরপিয়াসী মানুষের। টিকিটের নাম্বার সি থ্রি।
আমার ফোন বাজছে। মিটিং শুরু হয়ে গেছে। আর আমার জন্যে অপেক্ষা করতে পারবে না। আমি টিকেট নিয়ে বাসে উঠলাম। ফোন ধরে জানিয়ে দিলাম, এটাই দুপুরের আগে কক্সবাজারের শেষ বাস। ধর্মঘটের কারণে আগামী তিনদিন আর বাস ছাড়বে না। ফোনের ওপাশে গজগজানি শুনতে পেলাম।

এদিকে বাতাস ছেড়েছে প্রচন্ড। অফিসের জানালার কাঁচ ভাঙতে শুরু করেছে। আমি সি থ্রি সিটে বসে অপেক্ষা করছি, কখন বাস ছাড়বে। রেডিওতে খবর পাঠ হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দশ নাম্বার মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। এদিকে আমার ফোনে দশমবারের মত উঠেছে মিসকল। কোনটা বেশি বিপদজনক? হিসাব কষে বের করার আগেই বাসটা ছেড়ে দেয়। এক ঝলক হিমেল হাওয়ায় আমি গা এলিয়ে দেই সিটের ফোমে।

"সম্মানিত যাত্রীবৃন্দ। আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আমরা কক্সবাজারের অভিমুখে রওনা দিয়েছি..."

চেনাকন্ঠে কেউ বলতে থাকে। আমি জানি, চোখ খুললেই আমার ঊর্ধ্বতনকে দেখতে পাবো। কিন্তু কেন যেন আমার চোখ খুলতে ইচ্ছে করে না। সপ্তাহের শেষের দিনে কারো যদি অদ্ভুত কোন খেয়াল চেপে বসে, সেটা বিচার করার আমি কে!

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×