somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে চেতে যান কেন?

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে আরো ভালোভাবে তুলে ধরা তো দূরের কথা, তৈরি করেছে একটা মুক্তিযুদ্ধবিমুখ প্রজন্ম। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের চেয়েও বড় করে তুলেছিল। শুধু কি বঙ্গবন্ধু? তারা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকেই একটা প্রোফেটিক ফিগার বানিয়ে রেখেছিল। শেখ রাসেলের জন্মদিনে আপনি স্কুলের বাচ্চাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে স্থানীয় গুন্ডা কমিশনারের বক্তব্য শোনাবেন কেন? কোন যুক্তিতে? ছাত্রলীগকে কেন আপনারা শিবির সন্দেহে পেটানোর অথোরিটি দিয়েছিলেন? তার ফলাফল দেখছেন তো? প্রতিটা ক্যাম্পাসে এখন শিবিরের জয়-জয়কার। ২৪ এর অভ্যুত্থানও শুরু হয়েছে ছাত্রলীগের গুণ্ডামি থেকেই। নাহলে বিসিএস পরীক্ষার্থীদের চাকুরির কোটা নিয়ে কার কী এসে যায়!

তো সেইসময়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মানুষ অনেকরকম ধান্দাবাজী করেছে। এতটাই, যে 'চেতনা' শব্দটাই গালিতে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু তো বটেই, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলতে গেলেও "ধান্দাবাজ" আখ্যা পাওয়ার ঝুঁকি ছিল।

কিন্তু এখন সময় পাল্টেছে। এখন বিপরীত মতাদর্শের মানুষজনের পোয়াবারো। আপনাদের ব্যারিস্টার ফুয়াদ, পিনাকি, ইলিয়াস এরা মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠিত করতে চায়। এরা প্রকাশ্যেই ইউনিফাইড পাকিস্তানের কথা বলে। এরা প্রকাশ্যেই বলে যে আমাদের প্রতি কোনো অন্যায় হয় নি। এরা মুক্তিযুদ্ধের শহীদদের নিয়েও তাচ্ছিল্য করে।

দেশে মুক্তিযদ্ধের ম্যুরাল ভাঙা হয়েছে। বীরশ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হয়েছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। অথচ এখনও আপনার কতিপয় মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে চেতে যান। ধান্দাবাজ, চেতনা ব্যবসায়ী বলেন। মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধার অবমাননা নিয়ে আপনাদের কোনো কথা নেই। জামাতের আমীর একাত্তরে "যদি ভুল করে থাকে" তার জন্যে ক্ষমা চেয়েছে। কিন্তু আপনাদের ভাব দেখে তো মনে হয় না একাত্তরে তারা কোনো ভুল করেছিল! ডাকসু নির্বাচনের কিছুদিন আগেও শিবিরের এক নেতা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে অবমাননা করে পোস্ট দিয়েছিল। গোলাম আজমের পুত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। শিবিরের নেতারা ডাকসুতে পহেলা বৈশাখ পালন না করে অগ্রাহায়ন পালন করতে চায়। তাদের যুক্তি "১৯৬৭ সালে এই বংলায় প্রথম পয়লা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানি শাসকেরা এই অনুষ্ঠানের বিরোধিতা করায় পাকিস্তানবিরোধী মানসিকতার বাঙালির কাছে পয়লা বৈশাখ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে।" এখন তারা সেই পাকিস্তানী মানসিকতায় পহেলা বৈশাখ পালন করা থেকে দূরে থাকবে।

তো, মুক্তিযুদ্ধ যদি পছন্দ না হয়, যদি পাকিস্তানই ভালো লেগে থাকে, সেটা সরাসরি বলেন! মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে খামোখা কাউকে চেতনা ব্যবসায়ী বলে ক্ষোভ মেটানোর কারণ দেখি না!

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
২০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×