somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি এক সাহাবির অপরিমেয় ভালোবাসা (হৃদয়স্পর্শী ঘটনা)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি হৃদয়স্পর্শী ঘটনা: রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সময়ে একজন গোলাম ছিল যাকে তিনি মুক্ত (আযাদ) করে দিয়েছিলেন। যার নাম ছিল সাওবান (রাদিয়াল্লহু আনহু)। সাওবান খুব আনন্দিত ছিল যে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে মুক্ত করে দিয়েছেন।

যখনই তিনি রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দিকে তাকাতেন তিনি খুব খুশি হয়ে যেতেন, এটি তাকে খুব আনন্দ দিতো এবং তিনি সর্বদাই দিনে কয়েকবার রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে তাকে দেখতে চেষ্টা করতেন, শুধু তার দিকে তাকিয়েই তার ঈমান বৃদ্বি পেত, আর তিনি তার সব কাজ এবং কষ্ট ভুলে যেতেন।

একদিন তিনি রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে দেখতে পেলেন না। তাই পরে যখন তার সাথে দেখা হল....
রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) লক্ষ্য করলেন যে সাওবান (রা) এর মুখ খুব লাল দেখাচ্ছিল এবং তাকে খুব দুখিঃত লাগছিলো,
তাই রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রশ্ন করলেন, "হে সাওবান" কি হয়েছে? আজকে তোমাকে এতো মনমরা লাগছে কেন? কি ব্যাপার?
তিনি বললেন," ইয়া রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম), আপনি কি জানেন যে আমি আপনাকে অনেক ভালোভাসি। আপনাকে আমি প্রত্যেকদিন দেখতে চাই আর আমি অনেক আনন্দ পাই যখন আপনাকে দেখি। আমার আপনাকে দেখতে হবে, আপনি জানেন না আমার কত ভালো লাগে!

হে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি অনেক আনন্দিত যে আমি আপনাকে এখন দেখতে পারছি। কিন্তু যখন আমি আপনাকে দেখি নাই....
তখন আমি আমার মৃত্যুর কথা, আখিরাতের কথা, নিজের কথা নিয়ে ভাবলাম, আপনি যখন পরকালে যাবেন, আল্লাহ সুবাহান্তায়ালা আপনাকে নিয়ে যাবেন (জান্নাতে), শুধু জান্নাতে না, জান্নাতের সর্বোচ্চ স্তরে। আপনি সব নবী (আ), শহিদ এবং ধার্মিকদের সাথে থাকবেন।

আর আমি কখনো আপনাকে দেখতে পাব না, কারন আমি যদি জান্নাতে যাই তাহলে হয়তো আরেক স্তরে অন্যদের সাথে থাকবো, আর তখন আমার কি হবে?
খুব সম্ভব হয়তো আমি জান্নাতেই যাব না। আর তাই যদি হয় তবে আমি আর কখনোই আপনাকে দেখতে পারবো না!

আল্লাহর কসম, যখনই এসব বলা হল জিব্রাঈল (আ) আয়াত নিয়ে আসলেন,
আল্লাহ সুবাহান্তায়ালা বলেন, "যারা আল্লাহ এবং রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অনুসরন করবে তাদেরকে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে আখিরাতে জান্নাতে থাকতে দেয়া হবে (নিসা:৬৯)
সুবাহানাল্লাহ! এবং শুধু নবী (আ) দের সাথেই নয় বরং সব শহিদদের, সব ধার্মিকদের সাথে থাকতে দেয়া হবে।

সুবাহানাল্লাহ যখন সাওবান (রা) এটা শুনলেন, তিনি আবার হাসতে শুরু করলেন এবং তিনি অন্যদের বলতেন, তুমি কি জানো এই আয়াতটি আমার উদ্দ্যেশ্যে নাযিল হয়েছে?
তুমি কি জানো আমার মুহাম্মদ (সা) এর প্রতি এতই ভালোবাসা যে.....
যখন আমি চিন্তা করেছিলাম এই লোকটিকে (সা) আর দেখতে পাব না, জিব্রাঈল (আ) তখন আয়াত নিয়ে আসলেন আমাকে বলতে, চিন্তা কর না। যদি তুমি তার সাথে থাকতে চাও, তুমি যদি আখিরাতে তার সাথি হতে চাও,
তোমাকে শুধু তার কাছে প্রেরিত নির্দেশনা অনুসরন করতে হবে এবং তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে এবং তুমি জান্নাতের সে স্তরেই থাকবে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।

এটা আমাদের জন্য শিক্ষা, যদি তুমি মুহাম্মদ (সা) এর সাথে আখিরাতে থাকতে চাও। শুধু ভালো মুসলিম হওয়া আর তার নির্দেশ মানা এবং মুহাম্মদ (সা) এর নিষেধ থেকে বিরত থাকা- এতটুকুই দরকার!!!

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×