৭১ টিভি-র ৭১ মঞ্চ দেখছিলাম।
মন্দির, শহীদ মিনার ভাঙ্গার জন্য জামায়াতকে জড়িয়ে কথা বলা হচ্ছিল।
আলোচকগন এবং সঞ্চালক সবার সুরই এক।
গেস্ট হিসাবে ওয়ারলেসে যুক্ত হলেন বিএনপি নেতা মীর নাসির। তিনি এব্যাপারে কমেন্ট করতে গিয়ে বললেন, আসলে এসব স্থাপনায় আঘাত কে করছে খতিয়ে দেখতে হবে। জামায়াত এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত করার যে আহবান জানিয়েছে, তার সাথে তিনি একমত হয়ে বললেন, আসলে অন্য কেউ এসব জায়গায় আক্রমন করে আন্দোলনের দিক পরিবর্তন করার চেষ্টা করছে কিনা দেখতে হবে। এ ব্যাপারে তিনি জোর দিলেন তার বক্তব্যে, কিন্তু কথা শেষ না হতেই যথারীতি দর্শক ফোন বা বিজ্ঞাপন বিরতি। এসময়ে দর্শককে সংযোগ দেয়ার কারনটা আপনাদের খুব ভালোভাবেই জানবার কথা...।।
মজার ব্যাপার হল, কিছুক্ষনের মধ্যেই টিভির স্ক্রলিং এর খোজ পেয়ে গিয়েছেন মীর নাসির। এবার সুযোগ পেয়ে তিনি বললেন, দেখুন কিছুক্ষন আগে ষরযন্ত্রের যে কথা বলছিলাম তার প্রমান কিন্তু এসে গেছে। মানব জমীন এবং আরেকটি টিভির স্ক্রলিং এ বগুড়ার একটি শহীদ মিনার ভাংচুরের সংবাদ এসেছে। কিন্তু কে ভাংছিল জানেন, সে জামায়াতের কর্মী নয়। সে যুবলীগ নেতা। বলতে না বলতেই সঞ্চালক ফ্লোর পরিবর্তন করে অন্য আলোচক এর কাছে আসলেন। শেষে যখন লেলিনের কাছে ফ্লোর। তখন লেলিন বলে ফেললেন, আসলে বগুড়া তে কে শহীদ মিনার ভেঙ্গেছে তা খুজে দেখতে হবে। যেই হোক তার শাস্তি দিতে হবে। জামায়াতকে দোষ দেয়ার আগে কিন্তু একবারও এ লোকেরা তদন্তের কথা বলেননি। সরাসরি জামায়াতকে দুষে বসেন। আর এখন নিজেদের নেতার নাম প্রকাশ হয়ে পড়ার পরে আমতা আমতা, খুজে বের করা, তদন্ত করা, যেই হোক শাস্তি..............................
তার এ অবস্থা দেখে মীর নাসির হঠাত হেসেই দিলেন। ক্যামেরা ম্যানকে আর কি দোষ দিব। ব্যাটা এই মুহূর্তে আবার স্ক্রীনের দিকে ক্যামেরা তাক করেছে...।। ক তে ক্যামেরা ম্যান, তুই রাজাকার, তুই রাজাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



