বেনজির আহমেদের সংবাদ সম্মেলন ও কিছু প্রশ্নঃ
তিনি বললেন, ঐ সমাবেশে নাকি ভুল বুঝিয়ে কিশোরদেরকে আনা হয়েছিল যা কিনা একটা ফৌজদারী অপরাধ – তাহলে প্রশ্ন শাহবাগে যারা ফাঁসি চাই, জবাই কর স্লোগান দিয়েছিল তাদের সর্বনিম্ন বয়স কত ছিল?
তিনি বললেন ১০ মিনিটের অপারেশনে কোন হতাহত সম্ভব না – তাহলে ১০ মিনিটের মধ্যে লক্ষাধিক মানুষকে কীভাবে সরিয়ে দেয়া সম্ভব? গুলিস্তান ও নয়া-পন্টনে যারা ছিল তাদেরকে সারা দিনে কেন সরিয়ে দেয়া সম্ভব হয় নাই? হঠাৎ করে মাঝরাতে কি এমন জাদুর কাঠি পুলিশ পেয়ে গিয়েছিল?
তিনি বললেন হতাহতদের তালিকা প্রস্তুত করতে, তাহলে তারা তা বিবেচনা করবেন – সাঈদীর রায়ের পর যারা মারা গিয়েছিল বিভিন্ন জেলায় গিয়ে তাদের অনেকের পরিবারের সাথে সাক্ষাৎকার দেখানো হয়েছিল, তাদের হত্যাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিলেন। আর ৪৩ বছরে ৩০ লক্ষ শহীদ আর দুই লাখ নির্যাতিত মা-বোনের তালিকা এখনও কেন প্রস্তুত করতে পারেন নাই??? তাহলে কি ধরে নিব ঐ সংখ্যাগুলোও রাজনীতিবিদদের গুজব ও মিথ্যাচার।
শাহবাগীরা কয়দিনের জন্য সমবেশের অনুমতি নিয়েছিল আর কয়দিন ঢাকার ব্যস্ততম সড়ক বন্ধ রেখে তারা সমাবেশ করেছিল নাকি আদৌ তারা কোন অনুমতি নেয়নি সেইটা কেন উনি বললেন না। তিন মাস পরে কেন তাদের মনে হল, স্টেজ তুলে দেয়ার দরকার তাহলে গত তিন মাস তারা যে শাহবাগীদের নিরাপত্তা দিলেন সেইটা কি ভুল ছিল?
তিনি বলেছেন, মিডিয়ার লোকজন নাকি আশ-পাশের বিভিন্ন ভবন থেকে তারা পুরো অপারেশন প্রত্যক্ষ করছিল – তাহলে প্রশ্ন কেন তাদেরকে লাইভ টেলিকাস্ট করতে দেয়া হল না, কেন অফারেশনের আগে দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হল। এত স্বচ্ছ উনারা তাহলে মিডিয়াকে এত ভয় কেন???
এক প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, হেফাজতকে মতিঝিলে সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল কারণ সমাবেশ করা সাংবাধিনাকি অধিকার – তাহলে উনারা একই ধরণের সমাবেশ জামাত-শিবিরকে কেন করতে দেন না? কেন জামাত-শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে জেলা-উপজেলায় তাদের অসংখ্য দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে???
উনি বলেছেন উনারা অপারেশনে যেসব অস্ত্র ব্যবহার করেছেন সেইগুলোতে নাকি কোন মানুষ মরে না, আবার উনিই বললেন দিনের বেলায় সেইখানে মোট ১১ জন মানুষ হতাহত হয়েছে তার মধ্যে পুলিশ ও হেফাজতের লোকও আছে তো তখন এই মানুষগুলো কি পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে মারা গিয়েছে নাকি অন্য কোন ভাবে???
উনি বলেছেন তথ্যপ্রযুক্তির এই যুগে পুলিশ চাইলেও সব কিছু গোপন রাখতে পারে না, যে কেউ ছবি তুলে তা প্রকাশ করে দিতে পারে, আবার উনিই কেন বললেন ফেসবুক ও ইন্টারনেটে যেসব লাশের ছবি প্রকাশ করা হচ্ছে সেইগুলো ফটোশপ থেকে তৈরি? তো উনারা মিডিয়াকেও কাজ করতে দিবেন না, কেউ ছবি দিলে বলবে যে ফটোশপ আবার উনারাই বলবে কারো কাছে ছবি থাকলে তা প্রকাশ করুক এইসব কি? collected from FB

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



