somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু, কত হাজার বছর... তোর হাতটাকে, হয়নিতো ছুঁয়ে দেখা....

১৬ ই মে, ২০১২ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে,
সকাল বিকেল বেলা..
কত পুরোন নতুন পরিচিত গান..
গাইতাম খুলে গলা..

কত এলোমেলো পথ,
হেঁটেছি দু'জন..
হাত ছিল না তো হাতে..
ছিল যে যার জীবনে দু'টো মন
ছিল জড়াজড়ি একসাথে..

কত ঝগড়া-বিবাদ,
সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব..
তোকে স্মৃতিতে স্মৃতিতে
এখনও তো ভালবাসছি অসম্ভব..
কেনো বাড়লে বয়স,
ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়..
কেনো হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়...

আজ কে যে কোথায় আছি..
কোন খবর নেই তো কারো..
অথচ তোর ঐ দুঃখগুলোতে,
অংশ ছিল আমারো..
এই চলতি জীবন ঘটনাবহুল,
দু' এক ইঞ্চি ফাঁকে..
তুই তো পাবি না আমায়..
আর আমিও খুঁজি না তোকে..
কত সুখ পাওয়া হয়ে গেলো..
তোকে ভুলে গেছি কতোবার..
তবু শৈশব থেকে,
তোর গান যেনো, ভেসে আসে বার বার..

আজ চলতে শিখে গেছি..
তোকে নেই কিছু প্রয়োজন..
তবু ভীষণ প্রয়োজনে,
তোকেই খুঁজেছে আমার মন..

তুই হয়তো ভালই আছিস..
আর আমিও মন্দ নেই..
তবু অসময়ে এসে,
স্মৃতিগুলি বুকে আঁকিবুকি কাটবেই..

তুই কতোদূরে চলে গেলি..
তোকে হারিয়ে ফেলেছি আমি..
এই দুঃখটা হয়ে থাক..
এই দুঃখটা বড় দামী...
কেনো বাড়লে বয়স,
ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়..
কেনো হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়...

সেই কোন কথা নেই মুখে..
শুধু চুপচাপ বসে থাকা..
ছিল যার যার ব্যাথা,
তার তার বুকে, ছড়িয়ে ছিটিয়ে রাখা..
আমি ভাবিনি তখন,
ভুলেও এমন দু'জন দু'দিকে যাবে..
বুঝিনি আমার হৃদস্পন্দন..
আমার অচেনা হবে...
এই বিভক্ত পৃথিবীতে..
বড় শক্ত বাঁধন ছিল..
হোল অহংকারের জয়..
সেই বন্ধন ছিড়ে গেল..

সেই অহংকারের খেলায়,
দু'জনে জিতে গেছি একসাথে..
প্রতি ইটের জবাব, পাথরে দিয়েছি..
বিজয়ের মালা হাতে..
সেই বিজয়োল্লাস প্রতিধ্বনিত..
মূর্ত আর্তনাদ এ..
আজ বুকের ভিতর..
মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে....

আজ অবেলার অবসরে,
কেন লাগছে ভীষণ একা..
কত হাজার বছর...
তোর হাতটাকে, হয়নিতো ছুঁয়ে দেখা....
কেনো বাড়লে বয়স,
ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়..
কেনো হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়...

আমি কতো কতোবার,
আঁকি তোর ছবি..
ও মোর কল্পনাতে..
আজও জ্বলে যায়, আজও পুড়ে যায়,
তোর দু'চোখের অবসাদে..
দেখ,
নীল নীল নীল আকাশের মত, অনন্ত হাহাকার..
আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে..
ভেঙ্গে সব চুরমার..

কোন শত্ররও যেন, প্রাণের বন্ধু..
এমন দুরে না যায়..
শোন,
বন্ধু কখনও কোন বন্ধুকে..
বোলনা যেন বিদায়..
কেনো বাড়লে বয়স,
ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়..
কেনো হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভীড় হারানোর তালিকায়...
=====================================

'সায়ান' এর অনেক প্রিয় একটা গান আমার। যতোদিন বেঁচে থাকবো.. আরো যতো বয়স হবে, আরো বেশি প্রিয় হবে মনে হয় গানটা। বয়স বাড়ার সাথে সাথে মনে হয় এই কথাগুলো আরও সত্য হয়ে প্রকাশিত হবে। অসাধারন একটা সৃষ্টি।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১২ রাত ৩:৪১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×