এন্ড্রয়েড ফোন হল এমন একটি ফোন যা আমাদের পোষা বিড়াল থেকেও অনেক বেশি আদরের । এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অন্য কোন ফোন ব্যবহার করতে দিলে এমন অনুভূতি হয় যেন তাকে- পাশেই বিরিয়ানি রেখে শুটকি আর পানতা ভাত খেতে দেওয়া হয়েছে ।
এই এন্ড্রয়েড ফোনের কারনে লাখ লাখ যুবক যুবতীর রাতের ঘুম হারাম হয়ে গেছে । পড়া লেখার তেরটা বেজেছে । এটা যেন অনেকের কাছে তাবিজের মতো হয়ে গেছে ।
এন্ড্রয়েড ফোনের হাজার হাজার ফিচার একে দিন দিন এতোটা জনপ্রিয় করে তুলেছে ।
তবে এন্ড্রয়েড ফোনের ফিচারের নামের দিকে খেয়াল করলে বেশ মজা পাওয়া যায় ।
আপনি খেয়াল করেছেন কিনা জানি না তবে একটু খেয়াল করলে মজা পাবেন ।
যেমন –
• আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল নিয়ে এরোপ্লেনে উঠেন আর না উঠেন আপনার এন্ড্রয়েড মোবাইলে এরোপ্লেন মুড আছে ।
• আপনি কোন চিত্র শিল্পী না হয়েও আপনার এন্ড্রয়েড মোবাইলে গ্যালারি নামের একটা অপশন আপনি খুজে পাবেন ।
• আপনার এন্ড্রয়েড মোবাইলের কোন ওয়ালপেপারই জীবিত নয় । তারপরেও আপনি লাইভ ওয়াল পেপার নামে কিছু ওয়াল পেপার পাবেন এই ফোনে ।
• আপনি কোন অফিসের বস না হয়েও আপনার মোবাইলে একজন এসিস্টেন্ট আছে । যার নাম এন্ড্রয়েড এসিস্টেন্ট ।
• ছোট বেলায় টিভি সিরিয়াল সিন্দাবাদের কথা হয়ত ভুলে যান নি । তার হাতে ছিল একটা সুন্দর কম্পাস । আর আপনি নাবিক না হয়েও আপনার মোবাইলে আছে একটা কম্পাস ।
• আপনার নিজস্ব কোন ফাইল নেই । কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলে একটা ফাইল ম্যানেজার আছে ।
• আপনার ফ্লাটে স্টোর রুম নাও থাকতে পারে । কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলে স্টোর রুম বলে একটা জায়গা খালি পড়ে আছে ।
• আকাশ থেকে অদ্ভুত ভাবে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আছে স্কাই পি ।
• শনিবার , রবিবার , সোমবার ছাড়াও আপনার এন্ড্রয়েড মোবাইলে আরেকটি বার আছে । তা হল ভাইবার ।
• আপনি কি-বোর্ড বাজাতে পারেন আর না পারেন আপনার এন্ড্রয়েড মোবাইলে আছে কি বোর্ড ।
• আপনার ওয়াইফ না থাকতে পারে কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলে আছে ওয়াইফ আই মানে বউয়ের চোখ ।
• আপনার দাঁত ঝকঝকে সাদা হলেও আপনার এন্ড্রয়েড মোবাইলের দাঁত কিন্তু নীল । কি অবাক হচ্ছেন ? ওই যে ব্লু টুথ ।
. . . . . . কি ব্যপারটা মজার না ???
.
.
- পাভেল রইস
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।