দেশটা কি গৃহযুদ্ধের পথে যাবে
কামরুল হাছান মাসুক
বর্তমানে দেশের অবস্থা ভয়াবহ তা মানতে নিশ্চই কারো সন্দেহ থাকার কথা না। একদিকে জাগরণ মঞ্চ, অন্যদিকে ইসলামী শক্তি। কোনটা থেকে কোনটাকে কম ভাবা যাবে না। জাগরণ মঞ্চ যেমন ছাড় দিতে চাইবে না। ইসলামী শক্তিও নিশ্চই ছাড় দিতে চাইবে না। ফলে কি হবে। জাগরণ মঞ্চ বনাম ইসলামী শক্তির দ্বন্দ্ব লেগে যাবে। এতে করে আমরা যারা জনসাধারণ আছি তাদেরই সমস্যা বাড়বে। লাভের কোন কিছুই হবে না। জাগরণ মঞ্চ গড়ার কারণে শাহবাগের রাস্তাটা অনেকদিন অবরোদ্ধ থাকার কারণে ঢাকা শহরে যে যানজটের সৃষ্টি হয়েছে তা ঢাকা শহরে দৈনিক যারা চলাফেরা করেন তারা নিশ্চই অবগত আছেন। অন্যদিকে ইসলামী দল তথা জামাত-শিবিরের আতর্কিত হামলাতে জান মাল থেকে শুরু করে জনগণের ভীষণ ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে তা নিয়ে মনে হয় কেউ চিন্তা করছে না। বিগত পনের দিনে কি হচ্ছে আমরা সকলেই তা জানি। বিগত পনের দিনে অর্থনীতির কি ক্ষতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। যুদ্ধপরাধীদের কথা বললে, এত নাটক করার কি দরকার আছে। জনগণের সেন্ট্রিমেট বুঝার কি দরকার আছে। যদি তারা দুষি হয় তাহলে আদালতের বিচারে শাস্তি হবে। জনগণ যদি আদালতের রায় না মানে তাহলে আদালত থেকে লাভ কি? জনগণ রায় দিয়ে দিলেই হয়। আদালতের রায় যদি কেউ না মানে তাহলে যুদ্ধপরাধীদের জাগরণি মঞ্চে আনা হোক। তারপর জনগণ রায় দিয়ে যা করার জনগণ করলেই হয়। মুক্তিযুদ্ধ হয়েছে। শেষও হয়েছে। এখানে স্বাধীন দেশের নতুন করে মুক্তিযুদ্ধ হওয়ার মানে কি? দেশকি এতদিন পরাধীন ছিল। স্বাধীন দেশে আবার নতুন মুক্তিযুদ্ধের মানে কি? আমরা ১৯৭১ সালের পর থেকেই স্বাধীন। নতুন করে এখানে মুক্তিযুদ্ধের দরকার নাই। যারা দুষি তাদের শাস্তি নিশ্চিত করা হোক এটা সবাই চায়। এখন কি হল নিশ্চই অবগত আছেন। শাহবাগে যারা আন্দোলন করছেন তাদের নাস্তিক হিসেবে সাব্যস্ত করলেন। করার পিছনে কারণও মনে হয় আছে। সবাই যে নাস্তিক তা না। কয়েকজন নিজেদের নাস্তিক হিসেবে গোষণা করে জিনিষটাকে গোলাটে করেছেন। বাংলাদেশ এমনিতেই ধর্মপ্রাণ দেশ। এদেশের মানুষ নাস্তিকদের মানবে না। তসলিমা নাসরিনের মত লেখিকা যেখানে থাকতে পারলেন না সেখানে ব্লগারদের মত হঠাৎ জনপ্রিয়তা পাওয়া নাস্তিকরা থাকতে পারবেন বলে মনে হয়। আমার বিষয়টা তা না। আমার বিষয়টা হচ্ছে সবদিক থেকে দেখে মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। জামাত-শিবির ইতিমধ্যেই জনগণের সেন্ট্রিমেট ধরে ফেলতে চাইছেন। ক্ষেত্রবিশেষে সফলও হচ্ছেন। যেমন রাসুল, নবী, আল্লাহকে নিয়ে কেউ যদি কটুক্তি করে তাহলে জনগণ মানবে না। জনগণ জামাত-শিবিরের পক্ষেই যাবে। জাগরণি মঞ্চের পক্ষে যে থাকবে না তাও না। থাকবে। সুতরাং দুই পক্ষের লড়াইটা অভসম্ভাবী। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন। আসুন, আমরা সকলে সাবধান হই। মিলে মিশে বাস করার মানষিকতা গড়ে তুলি। স্বাধীন দেশে কখনো নতুন করে মুক্তিযুদ্ধ হয় না। এটা একটু চিন্তা করি। দোষিদের শাস্তির দাবিতে আন্দোলন করতে পারি যদি সেটা আমাদের জনগণ এবং দেশের কল্যাণে এবং উন্নয়নে কাজে লাগে। এটা যদি কোন দল বা গোষ্ঠীর উন্নয়নে কাজে লাগে তাহলে জনগণের লাভ কি? জণগণকে সেই কলাই দেখাবে।
কসবা, বি-বাড়ীয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

