একটা খেয়ার মাঝে
কামরুল হাছান মাসুক
জানেন, একটা খেয়ার মাঝে একা আমি
একটা লঞ্চ, ইষ্টিমার, সাবমেরিন, মহাকাশযানের মাঝেও
কি অবস্থা হওয়ার কথা বলুন দেখি।
ভূতের ভয়ে মারা যাওয়ার কথা।
হার্ট এ্যাটাকে হৃদপিন্ড বন্ধ হয়ে যাওয়ার কথা।
অদৃশ্য দানবের ভয়ে আতœা শুকিয়ে যাওয়ার কথা।
একাকিত্বে থাকার কারণে মারা যাওয়ার কথা।
না, আমি মারা যায়নি
আমি ভয়ও পাইনি।
অদৃশ্য দানব, ভূত, প্রেত ইত্যাদির দেখাও পায়নি
কেন জানেন, শুধু আপনি। শুধুই আপনি।
ভয়ে যখন আত্মা শুকিয়ে যাচ্ছিল
আপনার চেহারা মুখের উপর ভাসছিল
হাসিমাখা মুখখানা চারদিকে নূর ছড়াচ্ছিল।
আমি সেই নূরে অপলক বোবার মত তাকিয়ে রয়েছি
চেহারায় অদৃশ্য হাত বুলিয়েছি।
অনেক সুখের স্মৃতি দেখেছি।
চরম মুহূর্তের কথাগুলি স্মরণ করেছি।
বাচ্চা-কাচ্চাদের দেখেছি
আপনার রান্না-বান্না, স্বামীর সেবা, আতœীয়দের নিয়ন্ত্রন করা
সব দেখেছি, সব।
এভাবেই আমি একাকিত্বে থেকেও বেঁচে গেছি।
কসবা, বি-বাড়ীয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

