somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদের আলোয় একা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদের আলোয় একা
কামরুল হাছান মাসুক

তামিমার ভাল লাগছিল না। রাতের বেলা হলে তামিমার ভাল লাগে না। পূর্ণিমার রাত হলে কথাই নেই। ঐ রাতে ঘরে থাকতে একদম ভাল লাগে না। মনে হয় রাস্তায় রাস্তায় হাঁটে। পূর্ণিমার চাঁদটাকে খায়। আলোটাকে উপভোগ করে। আজকে পূর্ণিমার রাত। বাসায় অনেক মেহমান। কারো দিকে কারো চাহিবার সময় নেই।

তামিমা ছাদে যায়। রাতের বেলায় বাহিরে বের হওয়া মেয়েদের জন্য নিরাপদ নয়। রাতের বেলায় নাকি খারাপ খারাপ মেয়েরা রাস্তায় ঘুরে বেড়ায়। তামিমা ভাবতেই পারে না, রাতের বেলায় বিশেষ করে পূর্ণিমার রাতের বেলায় রাস্তায় রাস্তায় বাজে মেয়েতে ভর্তি। এত সুন্দর চাঁদ, এত সুন্দর পূর্ণিমা, এই রাতে মেয়েরা এসব করতে কিভাবে পারে। যাক সে কথা, তামিমার যদি কখনো রাতে বের হতে ইচ্ছে করে তাহলে ছাদে গিয়েই ঘুরাফিরা করে।

তামিমা ছাদে যায়। ছাদে গিয়ে দেখে একটা ছেলে বসে আছে। তামিমা মন খারাপ করে ছাদ থেকে বাসায় চলে আসতে চায়। ছেলেটা ডাক দেয়। তামিমা চমকে উঠলেও ছেলেটার সামনে যায়।

আপনি ছাদ খুব পছন্দ করেন। আজকে জানেন, মধু পূর্ণিমা। এই পূর্ণিমাটা আমি ভীষণ পছন্দ করি। গ্রামের বাড়িতে থাকি। ভাল করে পূর্ণিমাটা দেখতে পাই না। আপনাদের ছাদ থেকে মনে হচ্ছে ভাল করে দেখতে পারছি। আপনার কোন সমস্যা না থাকলে বসুন। আর আমি যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাই। আপনি পূর্ণিমা দেখুন।

না, না আমার সমস্যা হবে না। আপনি আমাদেরই অতিথী। আমারও একটা দায়িত্ব আছে আপনার ভাল লাগা মন্দ লাগা দেখা।

তাহলে আমাকে দেখে আপনি চলে যাচিছলেন কেন?
আমি ভেবেছিলাম কে না কে? তাই চলে যাচিছলাম।

আপনি মিথ্যা কথা ভাল বলতে পারেন না। আপনাদের ছাদে অপরিচিত কারো আসার সুযোগ একেবারেই নেই।

যাক, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে ভালই লাগল। যান, আজকে রাতটা আপনাকে দিয়ে দিলাম। আপনার সাথেই পূর্ণিমা দেখব। এখানে কেউ আসবে না। আমি মাঝে মাঝে ছাদে এসে থাকি। ছাদে দেখুন ছোট্ট একটি ঘর। এই ঘরটি মূলত আমার জন্যই করা।

আপনি যদি এখানে আমার সাথে সারারাত থাকেন তাহলে আপনার বাবা, মা কিছু বলবেন না।

দেখলে অবশ্যই বলবেন। উনারা দেখবেন না। আজকে মেহমানে ভর্তি উনারা আমার কোন খোঁজও রাখবেন না। মেহমান এলে আমার কোন খোঁজ তাদের কাছে থাকে না। বাসা থেকে দুই তিন দিনের জন্য বের হয়ে গেলেও তারা কিছু বুঝতে পারবেন না। আরেকটা জিনিষ সংশোধনী আনছি। আমি আপনার সাথে সারারাত থাকব না। সর্বোচ্চ গল্প করতে পারি। আমার পূর্ণিমা অনেক পছন্দ। আমার সাথে কেউ যদি পূর্ণিমা দেখে আমি প্রচন্ড পছন্দ করি। এখন পর্যন্ত আমার সাথে কেউ পূর্ণিমা দেখতে রাজি হয়নি। কাউকে অবশ্য বলি নি। আপনি যখন নিজ থেকেই বলছেন।

সুমা আমি রিয়াদ বলছি। তুমি কালকে সারারাত কার সাথে ছাদে ছিলা।

তুমি জানলে কিভাবে আমি রাতে ছাদে ছিলাম।

আমি জানেছি কিভাবে তা তোমার জানার বিষয় না। রাতে ছাদে ছিলা কিনা বল।

হ্যাঁ রাতে ছাদে ছিলাম। আমি অনেক সময়ই ছাদে থাকি তা তোমাকে মনে হয় বলেছিলাম।
হ্যাঁ বলেছিলে। একটা ছেলের সাথে রাতে ছাদে ছিলে এটা বলনি।

তোমার ভাষাটাকে ঠিক কর। আমি রাতে ছাদে ছিলাম একটা ছেলের সাথে মানে কি বুঝ।

বুঝেই বলছি। তুমি ছেলের সাথে থাকতে পারবে। আমি বলতে পারব না।

তুমি অসুস্থ। তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। দয়া করে তুমি ফোন রেখে দাও।

এখন ফোন রাখবেই। নতুন কাউকে পেয়ে গেলে মেয়েরা এরকমই করে। আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। তুমি ও শেষ পর্যন্ত।

আর বলতে হবে না। ভালবাসা মানে কি তা শিখ। তারপর আমার সাথে কথা বলো। তুমি ভালবাসার মানে বুঝ না।

তুমি অনেক বুঝ। অনেক বুঝেই একটা ছেলের সাথে ছাদে রাত কাঁটিয়েছ।

দ্বিতীয়দিনও পূর্ণিমা উঠেছে। সুমার মনটা খারাপ। ছাদে গিয়ে দেখে ছেলেটা বসে আছে।

আপনার নামটা জানতে পারি।

আমার নাম বেলাল। বেলাল আহমেদ।

আজকে আপনি চলে যান। ঐ দিন চলে যেতে চেয়েছিলেন না।

আজকে আমি যাব না। গতদিন চলে যেতে চেয়েছিলাম কারণ আপনার সাথে পরিচিত হয়নি। অপরিচিত একটা মেয়ের সাথে নিশ্চই ছাদে বসে পূর্ণিমা দেখা যায় না। আজ যেহেতু পরিচিত তাহলে একটা মেয়ের সাথে অনায়াসেই পূর্ণিমা দেখা যায়।

আপনার সাহস অনেক বেড়ে গেছে। আপনাকে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আপনি কি আমাকে নিয়ে কিছু ভাবছেন।

কিছু ভাবনার ছিল নাকি।

পেছিয়ে পেছিয়ে উত্তর দিবেন না। যা বলছি সরাসরি বলেন।

আপনিও পেছিয়ে পেছিয়ে প্রশ্ন করছেন। আমি কি সুজাসুজি উত্তর দিব।

আপনি কি আমাকে প্রেম অথবা ভালবাসার কথা ভাবছেন।

ভাবলে কি দুষের হবে।

না ভাবতে পারেন। তবে আমি রাজি থাকব কি থাকব না তা একটু চিন্তা করা আপনার উচিত না।

আমার কথা হচ্ছে ভালভাসা। আপনি কি ভাবছেন না ভাবছেন তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই।

যাক, ভাল লাগল। আপনি ভাবতে থাকেন। আমি চললাম। একটা কথা বলে যাই। আপনি যা ভেবেছেন খুব খারাপ ভেবেছেন। আপনি যদি এরকম কিছু একটা ভাবনার কথা চিন্তা করতেন তাহলে আমি আপনার সাথে গতদিন ছাদে এক মুহুর্তও থাকতাম না। একটা মেয়ে পাশে বসলে, হাসি দিয়ে কথা বললেই বুঝবেন না সে আপনার প্রেমে পড়ে গেছে। একটা মেয়ে কারো পাশে বোন হিসেবে বসতে পারে।

আপনি অনেক জ্ঞান দিলেন। শুনে ভাল লাগল। ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করব। আপনাকে চলে যেতে হবে না। আমিই চলে যাচ্ছি। আজকে রাতে আমার ছাদে থাকা সম্ভব নয়। গতদিন ছাদে থেকে ঠান্ডা লেগে গেছে। গতরাতে ঘুমাতে পারি নি। তাই আজকে ঘুমাতে হবে। আপনি মনে হয় সকালে উঠে আমাকে দেখবেন না। আপনার কাছ থেকে এখনই বিদায় নেই। ভাল থাকবেন।

সুমা ছাদে একা। রিয়াদের জন্য খারাপ লাগছে। রিয়াদ ছেলেটা কেন যে সুমাকে সন্দেহ করে। সুমা রিয়াদ ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারে না। একটা ছেলের সাথে রিক্সায় যাওয়া, মার্কেটে যাওয়া, ছাদে বসে গল্প করা হতেই পারে। এতে সন্দেহ করার কি আছে সুমা বিষয়টা বুঝে না। খালাত ভাই, ফুফাত ভাই, চাচাত ভাইদের সাথে মেয়েরা একটু হুশগল্প করবে না। এতে সন্দেহ করার কি আছে।

সুমার ফোনটা বেজে উঠল। রিয়াদ ফোন করেছে। সুমা ধরবে কিনা বুঝতে পারছে না। রিয়াদ যদি এখন ঝাড়ি দিয়ে কথা বলে তাহলে সহ্য করতে পারবে না। তারচেয়ে বরং ফোন না ধরাই ভাল।

রিয়াদ ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। সুমা একা ছাদের নিচে বসে পূর্ণিমা দেখছে। চাঁদটাকে কেমন নিষ্কলঙ্ক মনে হচ্ছে। মেয়েদের কেন যে এত কলঙ্ক থাকে। চাঁদের মত নিষ্কলঙ্ক হওয়া যায় না।

রিয়াদ ম্যাসেজ পাঠায়। সুমা এবার ফোনটা ধরে। রিয়াদ বলে, তুমি আমাকে অনেক ভালবাস। তাই না।

তোমার কি কোন সন্দেহ আছে।

না। সন্দেহ নেই। কোন সময় ছিল না। থাকবে ও না।

তাহলে গতকাল এরকম করলে কেন।

তোমার সাথে মজা করছিলাম। যার সাথে তুমি ছাদে বসে পূর্ণিমা দেখেছিলে সে আমার বন্ধু। আমিই ওকে পাঠিয়েছিলাম। তোমাদের আত্মীয়র সাথে ওকে যেতে বলেছিলাম। তুমি একদিন বলেছিলে না তুমি চাঁদ, পূর্ণিমা অনেক ভালবাস। তোমার ইচ্ছে কারো সাথে একদিন চাঁদ দেখা, পূর্ণিমার আলোটাকে উপভোগ করা। তাই ওকে পাঠিয়েছিলাম। কিছু মনে করণিত।

অবশ্যই কিছু মনে করেছি। আমাকে তুমি বলবে না। আমি ওকে কত কথা বলেছি।

সমস্যা নেই ম্যাডাম। তুমি কি এখন একা একা চাঁদ দেখবে।

হ্যাঁ। মনটা অনেক ভাল হয়ে গেল। আজকে সারারাত একা একা চাঁদ দেখব। তোমার কথা স্মরণ করব।

লালবাগ, ঢাকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×