আমাদের এখন করণীয় হচ্ছে নির্বাচন নিয়ে ভাবা। একবছরও সময়ও নেই সরকারের হাতে। এর মধ্যেই নির্বাচন দিতে হবে। সরকার কি আদৌ নির্বাচন দিবে। নাকি সামরিক শাষনের মত দেশ চালাবেন। আবার সেই ১৯৭৫ সালের মত বাকশাল কায়েম করবেন। শোনা কথা যতটুকু শুনিছি সরকার নাকি এরশাদকে বিরোধী দল করতে চান। এরশাদ চাচা বিরোধী দল হওয়ার জন্য মুখিয়ে আছেন। তাই বিরোধীদল সুলভ আচরণ করছেন। যদি তাই হয় আমার মনে হয় জনগণ তা মানবে না। জনগণকে সরকার অনেক দিকে ঘোরাতে সক্ষম হয়েছে। আমার মনে হয় সরকার বিদেশের সাথে কূটনৈতিতে ততটা পারদর্শী না হলেও দেশের কূটনৈতিতে অনেকটা সফল। বিরোধী দলের অনেক ইসু থাকা সত্ত্বেও জনগণকে ভিন্ন দিকে দাপিত করার ষড়যন্ত্র সফল হয়েছে। শেয়ারবাজার, ডেসটিনি, পদ্মা সেতু, সাগর-রনি, বিশ্বজিৎ হত্যা, তেলের মূল্য বৃদ্ধি, বিদুতে আগুন, দব্যমূল্য উর্দ্ধগতি, দুর্ণীতি, গুম, হত্যা, দলীয় ক্যাডার, বুদ্ধ মন্দিরে হামলা, গার্মেন্ট শিল্পকে যাদুঘরে পাঠানো, বিএস এফ কর্তৃক হত্যা, মাগনা টানজ্রিট, তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্কি, এম এল এম কোম্পানি উদাও এরকম হাজারও ঘটনা আছে। যেগুলোর একটি্ বিদেশে ঘটলে সরকারের অনেক মন্ত্রিই পদত্যাগে বাধ্য হতেন। এই রকম জাতীয় ইসু গুলো সরকার নিমেসেই চাপা দিতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও হবেন আশা করি। আমরা জনসাধারণ কোন রাজনীতি করি না। রাজনীতি বুঝি ও না। আমাদের দরকার ছোট্ট একটা চাকুরি যাতে করে পরিবার নিযে থাকতে পারি। অনার্স শেষ হয়ে যাচ্ছে একটা চাকুরি দরকার। এখন শুনছি দলীয় না হলে নাকি চাকুরি নাই। প্রত্যেক সরকারের আমলেই মনে হয় এই জিনিষটা ঘটে। এবার একটু বেশি দেখা যাচ্ছে। পদ্মা সেতুর দুর্ণীতির কথা শুধু আমরা না সারা বিশ্ববাসিই জানে। সুরঞ্জিতের কেলেঙ্কারির কথা উনি নিজে না জানলেও দেশবাসী জানে। উনার একটুও লজ্জা হয় না। লজ্জা হয় আমাদের। যারা সাধারণ নাগরিক তাদের। এখন কথা হচ্ছে সরকার আবার আসুক বা না আসুক যদি নির্বাচন হয় তাহলে হয়ত কিছুটা পরিবর্তন হতে পারে। সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে একক সংখ্যাঘরিষ্ট মনে হয় পাবে না। বাংলাদেশের ইতিহাসে পর পর দুইবার একই দল আসার ইতিহাস যেহেতু ঘটেনি সেহেতু না আসার সম্ভবনাই বেশি। আমরা কোন সৈরাচারী সরকার চাইনা। যারা জনগণের সেন্ট্রিমেট বুঝবে না। গণতন্ত্রকে মানবে না। সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলেও মন্ত্রিসভায় নতুন মুখ আসতে পারে। যারা হয়ত এবারের মত নাও হতে পারে। সুতরাং যাই হোক নির্বাচন একটা জরুরি। নির্বাচন না হলেই নয়। এই জন্য জনগণকে সকল ইসু বাদ দিয়ে নির্বাচনের ইসু নিয়ে ভাবতে হবে। নির্বাচিত সরকার যেই আসুক না কেন নতুন একটা স্বপ্ন নিয়ে আসবে। ক্ষমতার পালাবদলে আমরা যারা বেকার আছি তারা যদি ফাঁকে ফুঁকে ঢুকতে পারি তাহলে দুষ কোথায়। আমার না আছে অত্যাধিক মেধা না আছে ক্ষমতা, না আছে টাকা। কিছুই নেই। তাই আমার একটাই অস্ত্র এটা হচ্ছে স্বচ্চ নিয়োগ পক্রিয়া। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য ক্ষমতার পালাবদল দরকার আছে। নয়ত সবাই সৈরশাষক হয়ে যায়। ক্ষমতা মনে হয় মাদকের মত। বসলে আর উঠতে মনে চায় না।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।