বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্দেশ্য কি?
২১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে অফিস এ আসার জন্য রীতিমতো যুদ্ধ করতে হলো. সবার এক কথা গাড়ী নাই| ১৫, ২০ বছরের পুরানো গাড়ী উচ্ছেদের জন্য নাকি এই অবস্থা| পুরানো গাড়ির জন্য তো মালিকরা দায়ী তাহলে আমাদের উপর এই নির্যাতন কেন??
অভিযানের প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেছেন ১৪০০০ এর মধ্যে নাকি মাত্র ১০ টা গাড়ী ধরা হয়েছে আর বাকিগুলা নাকি মালিকরা রাস্তায় নামাচ্ছে না| এতটুক যদি বুঝে থাকেন তাহলে এভাবে অভিযানের নামে কেন আমাদের টাকা নষ্ট করা হচ্ছে? আর কেনই বা আমাদের দুর্ভোগ বাড়ানো হচ্ছে?
আসলে এদের উদ্দেশ্য টা কি? যদি ভালো করার ইচ্ছে থাকতো তাহলে ওরা সবগুলো গেরেজে অভিযান চালাতো| ওখানে যেয়ে গাড়ী পরীক্ষা করে সনদ দিত| যদি কোনো পুরানো গাড়ী থাকে তাহলে তখনি সেই গাড়িটাকে ডাম্পিং এ নিয়ে যেত| আর সেই মালিককে নতুন গাড়ী কিনতে বাধ্য করতো|
এটা হওয়া উচিত ছিলো অভিযানের পদ্ধতি যদি কাজ হয় তাহলে এভাবেই হবে| রাস্তাঘাটে যা দেখলাম তাতে আমার মনে হলো না এটা পুরানো গাড়ির বিরুদ্ধে অভিযান| বরং মনে হয়েছে এটা অবৈধ টাকা কমানোর বৈধ রাস্তা| পুরানো গাড়ী চেক করার নামে ড্রাইভার আর মালিকদের কাছ থেকে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা|
নিজেদের পকেট ভরার জন্য আমাদের কষ্ট দিতেসে এটা কি মেনে নেয়া যায় বলেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন