somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মোটরসাইকেল সিকিউরিটি পার্ট ২

১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মোটরসাইকেল সিকিউরিটি

আস্সালামুআলাইকুম

আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

আজকে আমি আলোচনা করবো আমার পছন্দের একটি মোটরসাইকেল সিকিউরিটি নিয়ে। আমি মোটরসাইকেলে রিমোট ইম্মোবিলাইজার ব্যবহার করলেও একটু চিন্তা হতো যখন মোটরসাইকেল রেখে রিমোট রেঞ্জের বাইরে থাকতাম। রিমোট ইম্মোবিলাইজার ব্যবহার করলে মোটরবাইক কেউ স্টার্ট করতে পারবে না এবং যদি কেউ টাচ করে তাহলে বাইক ও রিমোটে এলার্ম বাজবে। এই এলার্ম নির্ধারিত দূরত্ব পর্যন্ত কাজ করে (প্রায় ৫০০ মিটার)। তো যখন আমি বাইক রেখে ৫০০ মিটার এর বেশি দূরে যেতাম তখন একটা ছোট দুশ্চিন্তা কাজ করতো। আবার খোঁজাখুঁজি শুরু করলাম। বাজারে বিভিন্ন রকমের সিকিউরিটি সিস্টেম ছিলো। দেখলাম GPS এটার একটা সমাধান হতে পারে। কিন্তু জিপিএস এ বাইকে এলার্ম দেয় না। তাই এটাও আমার মনোপূতঃ হলো না। খোঁজ কন্টিনিউ থাকলো। প্রায় ১০ - ১২ টা বিভিন্ন লক যাচাই বাছাই করে শেষ পর্যন্ত পেয়ে গেলাম Tasslock Combo মোটরসাইকেল সিকিউরিটি। একদম আমি যা চাচ্ছিলাম সব কিছুই আছে এতে। রিমোট ইম্মোবিলাজার আর জিপিএস এর অদ্ভুত এক কম্বিনেশন। সাথে আছে ৩ লেয়ার বিশিষ্ট নিরাপত্তা। দেরি না করে ইন্সটল করে নিলাম বাইকে। এরপর যেকোনো জায়গাতে বাইক রেখে যেতে আমার মোটেও দুশ্চিন্তা হয় না। এতে আছে Two Way semi-automatic remote immobilizer sensor + GPS Tracker। আমি আমার মোবাইল ফোন দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইঞ্জিন লক আনলক করতে পারি। ট্র্যাকিং সুবিধা তো আছেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাইক যেখানেই থাকুক না কেন কেউ ধরলে বা চুরি করার চেষ্টা করলে আমার মোবাইল ফোনে কল আসে। সাথে আছে রিমোট ইম্মোবিলাইজার সেন্সর চাবি অফ করে বাইক থেকে নেমে গেলে অটোমেটিক ইঞ্জিন ইম্মোবিলাইজ হয়ে যায়। তখন রিমোট ছাড়া অরিজিনাল চাবি দিয়েও বাইক আনলক করা যায় না। বরং চাবি দিলে বাইকে বিকট শব্দে এলার্ম বাজে। মাঝে মাঝে অফিসের পার্কিং এর গার্ডরা আমাকে বিচার দেয় যে আমার বাইক নাকি অনেক জোরে সাউন্ড করে। এখন কেউ ভয়ে আমার বাইকের আশেপাশে দিয়ে হাটেও না। চলুন দেখে নেয়া যাক Tasslock Combo ডিভাইসের কিছু সুবিধাঃ

১. Two Way remote immobilizer + GPS ট্র্যাকার যার মাদ্ধমে রিমোট ছাড়াও মোবাইল দিয়ে লক করা যায়। নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকলেও। এমনকি বাটন ফোন দিয়েও করা যায়।
২. মোবাইল থেকে বাইক লক করে দিলে রিমোট বা অরিজিনাল চাবি দিয়েও স্টার্ট দেয়া সম্ভব না।
৩. সারাদিনের মাইলেজ, ট্র্যাক রেকর্ড সব দেখতে পাই।
৪. আছে জিওফেন্স সুবিধা। ছোটভাই বাইক নিয়ে কথায় যায় সবই দেখতে পাই।
৫. রিমোট ও বাইক দুইটাই সাইলেন্ট করা যায় যাতে মিটিং বা নামাজের মতো গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত না ঘটে। তখনও বাইকের নিরাপত্তা ১০০% কাজ করবে।

এছাড়াও আরো অনেক ফিচার আছে যা মোটরসাইকেলকে সম্পূর্ণ নিরাপদে রাখে। আজকে এই পর্যন্তই। কথা হবে আগামী ব্লগে।

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×