দেশের বর্তমান পরিস্থিতি কে দুঃস্বপ্ন মনে হয়, মাঝে মাঝে খুব অসহায় বোধ করি অজানা ভয়ে।
উঁচু থেকে খুব দ্রুত গড়িয়ে পড়ি আমি, ক্ষয়প্রাপ্ত হয়ে
কৃষ্ণকায় খাড়া বাঁধ ও বড় একটি ছোড়া হাতে-
চূড়ান্ত ধ্বংসের আশঙ্কায় আতঙ্কে হতবুদ্ধি হয়ে।
রাতের নৈঃস্বর্গীক গভীরতায় প্রভাবিত হয়ে
কৃত্রিম গোলাপের শক্তিশালী তরঙ্গ আমায় হুমকি দেয়।
বেঁচে থাকার কিছু মিথ্যে ছলনা আমায় আন্দোলিত করে।
উত্তাল গর্জনে
বিকলাঙ্গ, খুঁতেল এবং অন্ধকারাচ্ছন্ন, সর্পিল
সমুদ্রের বিরক্তি প্রকাশ-
বিষাক্ত সাদা দাঁত দিয়ে আমায় ছোবল দিতে চায়।
আমার চারদিকে অন্ধকার;
গ্রাস করার জন্য মর্ত আন্দোলিত হয়-
হতাশার অসুস্থ দীর্ঘঃশ্বাস ফেলে,
ফুঁপানো কান্না মিলিয়ে যায়
কিছু কুঁড়ে বাতাসের মধ্যে।
আমার দূর্দশাগ্রস্ত অবয়ব ঘর্মাক্ত,
গ্রাস হয়ে যাওয়ার সংশয়ে আত্মা ধারণ করে পাংশু বর্ণ ।
অজাচারী উত্তাল ঢেউ ঘৃনাভরে আমায় ধর্ষন করে,
তারপর ছুঁড়ে দেয় অতলে
এবং শ্বাসরোধ করে, সংশয়ে।
ঘুম ভাঙ্গার প্রতীক্ষায়।
E J Rupert Atkinson এর Nightmare অবলম্বনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

