somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নটর ডেম কলেজ ভর্তি কোচিং সম্পর্কে কিছু কথা

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কদিন আগেই শেষ হয়েছে এস এস সি পরীক্ষা । এস এস সি পরীক্ষার পরের এই অবসর সময়টা জীবনের সবচেয়ে সুখের সময় বলে আমি মনে করি । আগে কলেজে ভর্তিএ জন্য ভর্তি পরীক্ষা দিতে হতো এখন তা দিতে হয় না । এস এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয় । তবে কিছু কলেজে এখনো ভর্তি পরীক্ষা হয়ে থাকে । যেমন- নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজ । বিশেষ করে নটর ডেম কলেজে ভর্তির কোচিং করানোর জন্য অভিভাবকরা হন্যে হয়ে পড়েন । তাদের এই ইচ্ছাকে কাজে লাগিয়ে মৌসুমী কোচিং ব্যবসায়ীর দল বিরাট ফায়দা লুটে নেয় । এসব কোচিং এ গেলে আপনাকে বিশাল লিস্ট দেখাবে যারা ঐসব কোচিং থেকে পড়ে নটর ডেম কলেজে চান্স পায় ।

প্রতি বছর জানুয়ারী মাসে ঐসব কোচিং সেন্টারের লোকজন নটর ডেম কলেজের বাইরে দাঁড়িয়ে কলেজের ছাত্রদের তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করে । লিফলেটে লেখা থাকে- তোমরা কষ্ট করে নটর ডেম কলেজে চান্স পেয়েছ । তাই তোমাদের এই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি । তোমার এক কপি ছবি নিয়ে অমুক ঠিকানায় গিয়ে আজই রেজিষ্ট্রেশন করো..... ইত্যাদি । প্রায় হাজার খানেক ঐ সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র যায় । তাদের দিয়ে ঐ কোচিং এর একটা ভর্তি ফরম পূরণ করানো হয় ও ছবি তাদের কাছ থেকে নেয়া হয় ।বিনিময়ে তারা কিছু খাবার সংবর্ধনার নামে ছাত্রদের হাতে ধরিয়ে দেয় । এই ফরম পূরণ করার মানে এই যে তারা ঐ কোচিং এ পড়তো । কিন্তু আপনারা হয়তো জানেন নটর ডেম কলেজের প্রায় ৫০% ছাত্র একেবারেই গ্রামের স্কুল থেকে আসে । এদের কেউই কলেজ ভর্তি কোচিং করে না । অনেকে পরীক্ষার কিছু সময় আগেই ঢাকায় পা দেয় । একটা উদাহরণ দিই, প্রায় ২৫০০ জন নতুন ছাত্র নটর ডেম কলেজে ভর্তি হয় বছরের জুন মাসে । কিন্তু তাদের মধ্য থেকেই আবার ১৫০০+ জন ঐসব ভর্তি কোচিং এর ভর্তি ফরম পূরণ করেছে পরের বছরের জানুয়ারী মাসে । অথচ ঐ ফরমে ভর্তির তারিখ দেয়া আছে আগের বছরের মার্চ বা এপ্রিল মাস । যেসব ছাত্র এই সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁদে পা দিয়ে ভর্তি ফরম পূরণ করে তাদের প্রায় সবাই গ্রাম থেকে আসা এবং তারা ঐসব কোইং ব্যবসায়ীদের প্রতারণা বুঝতে পারে না ।

ঐ সব ফরম দেখিয়ে কোচিং সেন্টারের লোকজন আপনাকে প্রলোভিত করবে ঐ কোচিং সেন্টারে ভর্তি হবার জন্য ।

কিন্তু বাস্তবে, ঐসব কোচিং সেন্টারে অহেতুক বিভিন্ন জটিল জিনিস পড়ানো হয় । কলেজে সিলাবসে থাকা জটিল গাণিতিক বিষয়াবলি যেমন- ক্যালকুলাস, ত্রিকোনমিতি, জটিল সংখ্যা ইত্যাদি পড়ায় এবং অনেক কোচিং এ ভুল পড়ায় । যেগুলো নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষায় কখনো আসেনি এবং আসবেও না । বোর্ডের বই থেকেই নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হয় । বোর্ডের বইয়ের ভেতর থেকেই প্রশ্ন আসে ।

আবার ঐ সব কোচিং সেন্টার আপনাকে কলেজে ভর্তির চান্স না পেলে পুরো কোর্স ফি ফেরত দেবার নিশ্চয়তা দেয় । কিন্তু ভর্তি পরীক্ষার পর থেকে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না ।

সুতরাং অহেতুক টাকা নষ্ট না করে আপনার ছেলে বা ভাইকে এ অবসর সময়টি পুরো আনন্দে কাটানোর সময় দিন । আর এসব প্রতারকদের খপ্পর থেকে দূরে থাকুন ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×