ঘনঘোর বষর্ায়, মন চঞ্চল।
িবদু্যৎ থেকে থেকে, ওঠে ঝল্মল্।।
আকাশের মুখ ভারি, কালো হয়ে ওঠা।
থেকে থেকে শুধু ঝড়ে, বৃষ্টির ফঁোটা।।
মনে আজ আনন্দ, নেমেছে যে বষর্া।
সবুজের রূপ যেন, লাগায় চোখে নেশা।।
ঝলমল ঝলমল, মুক্তার ধারা।
চারিদিকের কাকলি, মনে দেয় নাড়া।।
সবুজের আমেজে, ভোরে ওঠে মন।
উদাসী মনে ভাবি বসে, একলা কিছুক্ষণ।।
আমি যদি হতাম ...ঐ বৃষ্টির ধারা....
আকাশের বুক চিরে পড়তাম নীচে।
আর..আমি যদি হতাম ঐ ছোট্ট চারা...,
নিতাম এই প্রকৃতির দায়িত্ব সব নিজে।।
মনে মনে আজ তাই একটাই আশা....
বৃষ্টির দৌলতে, যেন সবুজ পায় ভাষা...।।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




