somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি খুঁজে ফিরছি!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি খুঁজে ফিরছি মানবাধিকার!
আরে মানবাধিকার তো এই যে এখানে, এইযে মা-মেয়েকে রাস্তার পাশে ধর্ষকের বিচার চেয়ে দাড়ানোর সুযোগ দেয়া হয়েছে।
চাই না আমার এমন নাম মাত্র মানবাধিকার।।

আমি খুঁজে ফিরছি গণমাধ্যম! যারা নাকি জনগণের কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়েছেন!
আরে হ্যা গণমাধ্যম আছে তো, এইযে পেপারগুলোতে দেখা যায় অমুক দলের সাথে তমুক দলের কামড়া-কামড়ি লাগছে নিউজটা হেডলাইন দিলে পাবলিক খাবে। অমুক নায়কের ছেলে বা মেয়ে শিঘ্রই আসছে চলচিত্রে।
ধিক্কার এমন চিন্তাধারার গণমাধ্যম কর্মীদের।।

আমি খুঁজে ফিরছি জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে!
আরে হ্যা পুলিশ বন্ধুরাও আছে, তাদের হাতে কত কাজ! এই ধরেন, আজ এলাকায় নেতা আসবে প্রটোকলের জন্য ফোর্স পাঠাতে হবে। আর ধর্ষক যদি হয় প্রভাবশালী বা টাকা পয়সাওয়ালা তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বা ভুক্তভোগীর অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।
ধিক্কার সেইসব অসাধু পুলিশ-প্রশাসন কর্মকর্তাদের।।

আমি খুঁজে ফিরছি জনপ্রতিনিধিদের!
আরে হ্যা ওনারা আছেন তো, সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় নির্বাচনে দেখেননি আপনাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে আসলেন, আবার সামনের নির্বাচনে আসবেন চিন্তার কারন নেই। আর ধর্ষক যদি হয় তার সমর্থক কেউ তাহলে তো কোন কথাই নেই, তুই চিন্তা করিস না আমি দেখতেছি ব্যাপারটা তুই আপাতত গাঁ ঢাকা দিয়ে থাক।
ধিক্কার সেই জনপ্রতিনিধি নামক প্রতারকদের।।

সর্বশেষ আমি খুঁজে ফিরছি আপনাকে, এই যে হ্যা আপনাকেই বলছি, কি চিন্তা করছেন? আরে ধুর.... আমার কি, মেয়ে মরলে তার মরছে, বোন ধর্ষিতা হলে তার হইছে, আমি কেন ফাও ঝামেলায় যাবো, আমার তো কেউ লাঞ্চিত হয়নি, ধর্ষণ হয়নি, খুন হয়নি, আমি রাজনীতি করি ভবিষ্যতে আমার লোক লাগবে কারো সাথে মন মরামরি না করাই ভালো, শুধু বিচার চাইতে গিয়া ঝামেলায় পড়ার দরকার কি, লাভ কি, যা হওয়ার তাই হোক। এমন ধরনেরই তো আপনাদের ভাবনাগুলো তাই না??
ধিক্কার আপনাদের যারা নিজের পরিবারের কারো সাথে অন্যায় হওয়ার অপেক্ষায় আছেন।।

Imrul Kawsar ভাই ঘটনাটা সম্পর্কে আমি কয়েকদিন আগেই অবগত ছিলাম কিন্তু ছবিটা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো, কাকে বলবো, কোথায় বলবো? এই ছবিটা দেখে আমি যতটা কষ্ট পেয়েছি জানিনা এই দেশের অন্য কেউ অতটা কষ্ট পেয়েছে কিনা!
সেই ২০১৬ সাল থেকে ধর্ষক, খুনিদের শাস্তি চেয়ে আর অসাধুদের বিরুদ্ধে লড়েই যাচ্ছি, বেশীরভাগ মুখে মুখেই অনেককে পাশে পেয়েছি, স্বশরীরেও পেয়েছি তবে সংখ্যাটা দিন দিন কমেছে বৈকি বাড়েনি!! তারপরও আশায় বুক বাঁধি ধর্ষক, খুনি আর অসাধুরা একদিন নিশ্চিহ্ন হবে, গড়ে উঠবে মানবতার সমাজ।।

আর একটু বলি, আমার উপরের কথা গুলো যাদের গায়ে লাগবে তারা ভবিষ্যতে অন্ততপক্ষে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দেয়ার চেষ্টা করবেন যে আমি ভুল। তবেই আমি সার্থক।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×