আমি চাইলেই চলে যেতে পারি
চাদ কিংবা অরণ্যে,
কিন্তু
আমি চাইলেই তোমারদের ঠোটের কোণে
হাসি হতে পারিনা।
আমি চাইলেই
এ মুনাফাবাদী সম্পকের দোকান গুটিয়ে
অনায়াসে চলে যেতে পারি
চাদ কিংবা অরণ্যে।
যখন প্রতিরাতে জোস্নার রথ
আমাকে নিতে আসে,
আমি যাব বলেই মনস্থির করি,
পরক্ষণে ভাবি
না আরেকটু থাকি;
যদি কাল তোমরা আমাকে বোঝ।
যখন প্রতি সন্ধ্যায়
আমাকে আমাকে নিতে আসে অরণ্যের
মায়াবী ছায়া ভেলা,
আমি শেষবারের মত ভাবি
কাল যদি তোমরা আমাকে বোঝ।
তারপর তো সেভাবেই সকাল হয়,
সেভাবেই রোদ আসে
আমাদের বারান্দায়।
তোমরা কি অবিশ্বাস্যভাবে
ভুলে যাও আমাকে বোঝতে চাওয়ার কথা।
তারপর সারাটাদিন বড় অভিমানে
অপেক্ষা করি চাদ কিংবা অরণ্যের।
আবারও রাত আসে,
কিন্তু কি আশ্চয্য,
আমি প্রতিরাতেই
আবারও দীঘায়িত করি
আমার অপেক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




