somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না গৃহী না সন্ন্যাসী

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি গৃহের মাঝেই ছিলাম,
টলমলে শৈশব আর ঝলমলে কৈশোর জুড়ে
আমি গৃহের মাঝেই ছিলাম।
হঠাত একদিন একটা মাধুদিকে দেখে
বুকের নাটাই টন করে উঠল,
আমার শুন্যচারি ঘুড়িটা নেমে এলো
মাধুদির ঠোট ও চিবুকে।
আমি আহত হলাম
আমি বিক্ষত হলাম
প্রেম ও সৌন্দর্যে।
আমি টের পেলাম যে
এইমাত্র আমি যৌবনের প্রথম কদম মাড়ালাম
মাধুদির হাহাকার ভরা সুন্দরে।
আমি ঠিক তারপরই একটা চাদকে দেখে
প্রতিজ্ঞা করলাম
ছেড়ে যাব ঘর
কেবল এ জোসনার লাগি।
আমার অন্তর্লোকে জন্ম নিল
এক প্রলয়ংকারী সন্ন্যাস
মাধুদি যার প্রসবিণী।
এরপর মাধুদি চলে যায়,
ঢেউয়ের মত নারীরা ভেঙে যায় কূল।
আমি কেবল বিহবল জোসনায় অর্থ খুজি
প্রেম ও সুন্দরের।
আমি একটা দপদপে মোমবাতিরও প্রাণ খুজতে থাকি।
আমি একঝাক উইপোকার ভেতরে হাতড়ে বেড়াই
আমার আজন্ম জিজ্ঞাসার নিবৃত্তি।
আমি ঘর বেধেও কি উল্লাসে ভেঙে দিতে চাই নিয়তি।
আমি হৃদয়কে ফাকি দিয়ে
কেমন ক্রমশ ক্ষয়ে যেতে ধরি।
আমি প্রতি প্রাত:রাশ এ ছুটে যেতে চাই ব্রহ্মপুত্রের যথরে
যেখানে আমার আগবেলার ডুব সাতার।
আমি রমণীকে তুলা করে শুন্যে ছুড়ি,
আমি নবজাতককে ধিক্কার দিই জন্মের জন্যে,
আমি আগুণকে নেভাতে যাই
অগ্নিশিখা দিয়ে।
আমার তাপানূকূল যন্ত্র,
আমার মখমল শয্যা,
আমার টলটলে শাওয়ার,
আমার জামদানী নারি,
আমার ফুরফুরে সাফল্য,
আমাকে গলা চেপে ধরে গিলাতে চায় সভ্যতা।
আমি আপন মনে
আপন বস্ত্র হরণ করে
হঠাত উন্মাদ ছুটি চাদ কিংবা
ক্ষান্ত বর্ষণ পানে।
আমি নগ্ন উদাম হয়ে চিতকার করি
চন্দ্রাহত রাতের নির্জনতা ভাঙতে।
আমি আমার অশ্রুর হিসেব চাই
জোস্না ও আধারের কাছে।
আমি পাই পাই হিসেব চাই
আমার প্রত্যেকটা ঘুণে খা্ওয়া স্নায়ু কোষের।
আমি ধিক্কার দেই
আমারি আমাকে।
আমি তুমুল বর্ষণ শেষে
ফিরে আসি আপন গৃহে,
যেখানে একটি নারি
আমার অপেক্ষা করে,
যদিও আমি তাকে কখনই বলিনি
এমন আকূল অপেক্ষার কথা।
যেখানে একটা শিশু
বর্ণমালার বই হাতে ছুটে আসে
কারাগারের মত দুবাহু বাড়িয়ে।
আমি চিতকার করে পেছনে তাকাই।
না
পেছনে মায়া
আর সামনে ত্রাস।
মাঝখানে আমি,
আমি গৃহী
নাকি সন্ন্যাসী?
উত্তর পাইনা আর।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×