somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনী ইশতেহার এবং রসিকতা

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানুষ রসিকতা পছন্দ করে । নির্মম রসিকতা গ্রহন করে । ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ দেয়া যেতে পারে । তার একটি দিলাম । চোখে দেখা আমার ।

এক লোক রাস্তায় হাঁটছে । গ্রাম্য রাস্তা । রাস্তার দু ধারে গাছ । পাতা মোড়া পথ । গ্রামে খোলা আকাশের নিচে হাগাহাগির চর্চা আছে ( এখন কমে আসছে এই অভ্যাস ) । তো একটা পাতার উপর লোকটির পা দেবে গেলো । সাথে সাথেই লোকটি তাজ্জব বনে গেলো । কে যেন হাগু করে পাতা দিয়ে ঢেকে রেখেছে । কেউ যাতে দেখতে না পারে সে নিরাপত্তা পাতা দিয়ে অটুট রাখা হয়েছে । পথিকের হাসি , রাগ , দুঃখ সবই এক সাথে প্রশমিত হওয়া শুরু করল । না পারে কাঁদতে , না পারে হাসতে । মানব জীবন বড়ই বিস্ময়কর । লোকটি যাচ্ছিল বোনের বাড়ি । সদ্য বিয়ে দেয়া বোনকে দেখতে । তাঁর পদযাত্রায় বাঁধা পরল । একমাত্র কারন গু । ( হরতাল , গাড়ি সমস্যার কারনে পদযাত্রা ব্যাহত হয় , গু নিয়ে সাধারণত হয়না )
ইতিমধ্যেই পথচারীদের নজরে এলেন ভদ্রলোক । এক পথচারী জিজ্ঞেস করল আগবাড়িয়ে .

পথচারী - খাড়াই আছেন ক্যান ? আপনার পায়ে কি ? সুজি নাকি ?
লোকটি - মশকরা করেন ? আপনে হাগেন না ? গু চিনেন না ?
পথচারী - ভাই , গু পায়ে নিয়া কি করেন ? গু থাকবো পায়খানায় , পায়ে ক্যান ?
লোকটি - এক অসভ্য লোক রাস্তায় হাইগা রাখসে , হাটার সময় পায়ে লেগে গেছে ।

প্রশ্নবান শুরু হইল । আরও কিছু মানুষ এসে রঙ্গশালায় যোগ দিল
এদের প্রশ্ন গুলো ছিল এরকম

- কোন বেয়াক্কেলে এই কাম করছে ? হাগবি ভালা কথা , দেইখা শুইনা হাগবি না ? ( উচ্চ সরে জমায়েত হওয়া মানুষরা হাসতে লাগল )
- ভাই , আপনি কি গু নিয়েই বোনের বাড়ি যাবেন ?
- ভাই , আপনার লাইগা বড্ড খারাপ লাগতেছে ( হা হা হা হা)
- ভাই এখন আপনি কি করবেন ? খারান , একটা ছবি তুইলা লই , পোলায় সউদি থেইকা মুবাইল পাঠাইছে , ওগো দেখামু ( গ্রাম এখন মোবাইল আক্রান্ত )
- ও মিয়া ভাই , গুয়ে গন্ধ বেশী , বাসি গু ( জমায়েত - অয় অয় অয় )
- চার পাচ দিনের বাসি গু হইতে পারে , ইয়াক ! থুঃ ( আরও নানান মত )


এতো সব জেনে পথচারী অপমানে ক্ষোভে যতই ফুলেন মানুষ ততই হাসে । লোকটি কীভাবে উদ্ধার পেলো সেটা না বলাই ভালো ।

এবার আসি নির্বাচনে , রাজনীতিতে ।

গ্রাম্য এক চেয়ারম্যান একটা ব্রিজ উদবোদন হবে । সেখানে বক্তৃতা দিচ্ছেন । ( চেয়ারম্যান অবশ্যই ইসলাম পন্থী , আল্লাহ খোদার নাম নেন সবসময় , খালি উপজেলা চেয়ারম্যান , টি , এন , ও পদের মানুষের বাসায় যাওয়ার সময় ট্যাক্সি ভোরে মালামাল , ভদ্র বাসায় বায়তুল মাল নিয়ে যান , একজন চেয়ারম্যান এর বেতন কত ? জানলে অবাক হতে হয় )

তাঁর বক্তৃতা , আমি ক্ষমতায় এসে আপনাদের জন্য এই ব্রিজ করেছি । খোদাকে লাখ লাখ শোকর । ( এক জন সাধারন গ্রাম্য চেয়ারম্যানের হাত কতটুকু লম্বা হতে পারে সাধারনের বিবেচনা )

কিছুক্ষণ পরেই মেম্বার অফ পার্লামেন্ট সদস্য আসলেন , তিনি প্রধান অতিথি । জ্ঞানগর্ভ আলোচনা শুরু করলেন ।
এর ফাকে দেখলাম , উনার আলোচনা শুরুর পর চেয়ারম্যান সাব ঘনঘন হাই তুলছেন ।

সরকারি আমলা যারা আছেন ( অবশ্যই কিছু সৎ মানুষ আছেন , ভালো মন্দ পাশাপাশি চলবে , এটাই পৃথিবীর নিয়ম ) তারা ক্ষমতায় গেলে ৫বছর জনগণকে হাসানোর দায়িত্ব নেন । এইজন্য তাদের অভিনন্দন ।
অতীতের সরকারের ভাঁড়ামি , নিকট বর্তমানের ক্ষমতাভোগীরা পুরন করে দেন ।

গোপাল ভাঁড় অবশ্যই দরকার । কিন্তু চার্লি চ্যাপলিন দরকার এবার । কথা বলে বিরক্ত করবেনা , কিন্তু হাসাবে ।

এই জ্ঞানগর্ভ (!!!!) আলোচনার শেষে একমাত্র দাবি , রাজনিতিক দলগুলোর কাছে , আপনারা শুধু মাত্র আমাদের আনন্দ রাখার দায়িত্ব নেন । সাথে ক্ষমতায় যাওয়ার আগে একগুচ্ছ রুপকথার গল্প ছাপানো বন্ধ করেন । জী , নির্বাচনী ইশতেহারের কথা বলছি ।

এরচে ভালো কোন জোকস এর বই দিন । আহসান হাবিবের উন্মাদ ও দিতে পারেন ।

রুপকথার গল্প আর নয় , নির্বাচনী ইশতেহার হোক এইরকম

- দেশ হাসাও , মানুষ হাসাও
- দিনবদলের এই যুগে ,আমরা হাসাবো ক্ষমতায় গেলে

এইরকম শিরোনামে কি জোকস এর বই দেয়া যায়না ?


( এটা হল , যেমন খুশি , তেমন লেখো টাইপ লেখা , কারো অনুভুতিতে আঘাত দেয়ার জন্য নাহ , মনে রাখবেন , রেগে গেলেন তো হেরে গেলেন )


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×