somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলন নিয়ে নেটে নানা মিথ্যাচার, চেষ্টা বিভ্রান্তি ছড়ানোর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'হ্যালো শাহবাগ স্কয়ার! আবেগটা বেশি হয়ে যাচ্ছে না? স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করছে কি না ভেবে দেখুন।' ইংরেজিতে লেখা এমন এক খুদে বার্তা কেউ একজন মোবাইল ফোনে ছড়িয়ে দিয়েছে। প্রেরকের পরিচয় অজ্ঞাত। শুধু মোবাইল ফোন নয়, ফেসবুক, টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কে, ব্লগে, কখনো বা লিফলেটে এখন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। কাদের মোল্লার ফাঁসিসহ জামায়াত-শিবিরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে শাহবাগে আন্দোলনরত তরুণ-তরুণীদের ছবি গণমাধ্যম থেকে কপি করে ফেসবুকে দিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যও করা হচ্ছে। সেসব অপপ্রচারের কোনো কোনোটির দাঁতভাঙা জবাবও দিচ্ছে আন্দোলনকারীরা।
'শাহবাগের কবিরা' শিরোনাম দিয়ে একজন ফেসবুকে লিখেছেন, 'শাহবাগের কবিরা, কবিতা লিখুক বা না লিখুক/মুখে গাঁজার গন্ধ লেগেই আছে/মাথায় কিছু থাকুক বা না থাকুক/চিপা গলি সরু পথে টানাটানি চলছেই।'
'আজ শাহবাগে নারী-পুরুষ একসঙ্গে গানের তালে তালে যা করছে, তা কোনো সভ্য মুসলিম দেশে সম্ভব? ৯০ শতাংশ মুসলমানের দেশে এই রকম খোলামেলা পুরুষদের মতো নিজেকে কিভাবে উপস্থাপন করে? নাকি দেশপ্রেমের নামে নগ্নতা, বেহায়াপনা? যাই হোক আমরা যে মুসলিম তা ভুলে গেছি? এই সুযোগ কাজে লাগাচ্ছে নাস্তিক এবং ইসলামবিরোধীরা। তাই ভুলে যাবেন না, আপনি একজন মুসলিম পরিবারের সন্তান...।' আন্দোলনবিরোধী একজন ফেসবুকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে চেষ্টা করেছে নিজেদের মত প্রতিষ্ঠা করতে।
শুক্রবার। শাহবাগের প্রজন্ম চত্বর। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল কথা বলছেন একদল আন্দোলনকারীর সঙ্গে। ছবিটি কোনো গণমাধ্যমে গতকাল প্রচারিত হয় এবং সেটিকে বিকৃতভাবে ব্যাখ্যা করে গতকাল পোস্ট করা হয় ফেসবুকে। ছবিতে দেখা যায়, জাফর ইকবালকে ঘিরে থাকা জনতার মধ্যে একেক যুবক পিঠের ওপর নিয়ে আগলে রেখেছে দৃশ্যত তার চেয়ে বেশি বয়সী কোনো নারীকে। ছবির এ অংশটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করে তার নিচে আপত্তিকর ভাষায় অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে।
শাহবাগ গণজমায়েতের আরো একটি আলোকচিত্র। হাজারো মানুষের জটলা। ছবির এক কোনায় দেখা যায়, কয়েকজন তরুণীকে ঘিরে দৃশ্যত কথা বলছে কয়েকজন তরুণ। তাদের লাল দাগ দিয়ে চিহ্নিত করে ছবিটি ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। নিচে লেখা 'কে কাকে ঘেরাও করছে, কেন করছে, সেটা পরে দেখা যাবে! আপাতত তারা ঘেরাও কর্মসূচি পালন করছে।' অন্য একজন লিখেছে, 'এ মুহূর্তে এনটিভির লাইভ নিউজ দেখলে হাসতে হাসতে মরে যেতেন। কয়েকজন রিকশাওয়ালা আর পথচারী টিভি ক্যামেরা ঘিরে দাঁড়িয়ে আছে। শাহবাগে ভিড় বলতে মিডিয়া আসলে ক্যামেরার সামনের ভিড় বোঝাতে চাইছে।'
'কৃষ্ণ রাধার খোঁজে এখন শাহবাগে!!!' মন্তব্য করে শাহবাগের আন্দোলনের আরো একটি আলোকচিত্র পোস্ট করা হয়েছে ফেসবুকে। নিচে মন্তব্য করা হয়েছে : 'কৃষ্ণ করলে হয় লীলাখেলা আর আমরা করলে জাত যায়!...গাঁজা আছে, ঢোল আছে, আছে মেয়ে। ডুগি-তবলা বাজিয়ে আন্দোলন করতে নামছে- যাত্রার সঙ্গে তুলনা করা যায় এটাকে, আন্দোলন বলা যায় না।'
এসব অপপ্রচারের জবাবও দেওয়া হচ্ছে অনেক পোস্টে। একজন লিখেছেন, 'ছাগু দলেরা বলতেছে যে মেয়েরা প্রজন্ম চত্বরে আসছে সবাই...। ছয় মাসের বাচ্চা নিয়ে এক আপু এসেছেন। বাচ্চাটি কিছুক্ষণ পর পরই দুধের তৃষ্ণায় কেঁদে ওঠে, আমাদের কোলে, সেই বাচ্চাকে দিয়ে তিনি চিৎকার করে ওঠেন স্লোগানে জয় বাংলা বলে। বাচ্চাটি কী মনে করে কান্না থামিয়ে দেয়। এই আপু কী ছাগুদের ভাষায় সেই...?'
ফেসুবক ও টুইটার ঘেঁটে দেখা যায়, 'প্যান্টের ওপর আন্ডারওয়ার পরলেই সুপারম্যান হওয়া যায় না', 'অলওয়েজ আই লাভ ইউ, আই মিস ইউ'সহ বিভিন্ন নামে এসব পোস্ট বা কমেন্ট করা হচ্ছে। অনেকে নিজেদের নামও উল্লেখ করছে। এসব পোস্টদাতার পেইজে গিয়ে দেখা যায়, তারা এর আগে জামায়াত-শিবিরসহ বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলের পক্ষে প্রচারণা চালানোর কাজ করে থাকে।

Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

×