somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান নিয়ে গেছে চিলে

২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান যুগে যে কেউ যে কোন খবর পড়েই বিশ্বাস করে ফেলে খুব সহজেই। শুধু বিশ্বাস করেই ক্ষান্ত থাকে না, সেটা নিয়ে অন্যের সাথে তর্কও করে অনেকে। ফেসবুকের কারনে এই প্রবনতা বেশী হচ্ছে।

ফেসবুক থেকে নিউজপেপারের পোষ্ট হাইড করতে করতে মাউসের ব্যাটারী শেষ হয়ে যাচ্ছে, অথচ আজাইরা নিউজ ওয়ালা পেপার এর সংখ্যা শেষ হয় না। আর এই সব আজাইরা নিউজ কিছু আকাইম্মা পাবলিক বিশ্বাস করে দাঙ্গা লাগিয়ে দেয়। ফ্রেন্ডরা কেউ লাইক দিলে নিউজফিডে চলে আসে।

ধরুন, সেদিন কোন এক পেপারের শেয়ার করা নিউজ ছিলো, "সানির অ্যাকশন বৈধ"। আগে যেহেতু কোন জায়গায় অবৈধ বলে নিউজ পাই নি, তাই ধরে নিলাম খবর সত্যি। এরপর একে একে তাসকিনের অ্যাকশন বৈধ বলেও খবর আসল। কিন্তু পরে জানলাম ওগুলো ভুয়া। এখন আবার দেখতেছি, ধোনির মুন্ডু হাতে নিয়ে বানানো ছবির আপদমস্তক ভার্সন পাওয়া গেছে যার মালিক কোন হিন্দু ছেলে, যাতে করে সেই খবরদাতা বলেছেন ওটা ইন্ডিয়ারই কেউ বানিয়েছেন।

আমি আগেও বলেছি, এডিট শুধু বাংলাদেশীরা পারে না, ইন্ডিয়ানরাও পারে, পাকিস্তানীরাও পারে। কে বলতে পারে ঐ ছবিটা বাংলাদেশীরাই বানিয়েছে?? শুধুমাত্র ওখানে তাসকিন বলে?? এখন আমি যদি ধোনীর হাতে সাব্বিরের মাথা দিয়ে ছবি বানিয়ে ছেড়ে দেই, তাতে কি ইন্ডিয়ানদের দোষ থাকবে?? কিন্তু গালি তো তারাই খাবে।

প্রথম আলুর মত একটা অথরাইজড নিউজ পেপার সাইট ফান করতে গিয়ে মুস্তাফিজ কে নিয়ে সেলুন বানিয়ে যে হাস্যকর ড্রামা করছে, তাতে কি ইন্ডিয়ানরা আমাদের উপর রাগ করলে সেটা অযৌক্তিক হবে??

একটি নিউজসাইট বানাতে বর্তমানে অল্প কিছু টাকা লাগে। যেমন ধরুন শুধু ডোমেইন খরচ হলেই ফ্রি সার্ভার দিয়ে বানানো যায় নিউজ ওয়েবসাইট। তারপর তাতে "অমুক জায়গায় ধর্ম অবমাননা করছে", "অমুকে অমুককে রেপ করছে", "অমুককে ধর্মান্তরিত করেছে", "অমুকের মুন্ডু কাটা পড়েছে" ইত্যাদি অবাস্তব খবর দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষবাষ্প। আর মানুষ কত সহজেই সেগুলো বিশ্বাস করতেছে। যারা এগুলো বিশ্বাস করে তাদের বিবেচনে বুদ্ধি নিয়ে আমার সন্দেহ আছে। আমি "রেডিও/২৪/নিউজ/বিডি" যুক্ত কোন ফেসবুক পেজের খবর বিশ্বাস করি না। এগুলো দেখলেই হাইড করে দেই।

আপনি জানেন, যে কারো ফেসবুকের প্রোফাইল থেকে যে কোন সময়ে, যে কোন ধরনের স্টাটাস দিয়ে তার স্ক্রীনশট নিয়ে পোষ্ট করে দেয়া যায়? আমি পারি। সন্দেহ থাকলে, আপনার ফেসবুক লিঙ্ক দেন, আর কি লিখে স্কীনশট আনতে হবে সেটা লিখে দিন।

আর আমি এখানে বসে পারি, তার মানে এই না যে ইন্ডিয়া, পাকিস্তান এর কেউ পারে না। তাই যে কোন নিউজ দেখে বিশ্বাস করার আগে নিজের মস্তক খানি একটু খাটান। কান কখনো কেউ নিয়ে যায় না, নিজেই নিজের কান ঢেকে রাখবেন না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×