somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াই-ফাই রেডিয়েশন-এ গাছের মৃত্যু.............(নতুন গবেষণার ফল)

২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ডাচ গবেষকরা জানিয়েছেন, ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে নির্গত রেডিয়েশন বড় বড় গাছের মৃত্যুর কারন হতে পারে।ওয়্যারলেস রাইটারের নিকটে গাছ লাগানো হলে গাছের শাখা ও পাতা ঝরে যায়।ওয়াই-ফাই থেকে নির্গত রেডিয়েশন কেবল গাছের নয় মানুষের শরীরেও প্রভাব ফেলতে পারে।

নেদারল্যান্ডের একটি গ্রামে বড় বড় অ্যাশ ট্রিগুলোতে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ করে সরকারিভাবে তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল।আর সেই গাছ গুলোর উপর গবেষণা করে দেখা গেছে ওয়াই-ফাই রেডিয়েশন-এর কারনেই মারা গেছে গাছ গুলো।

গবেষকরা জানিয়েছেন,ওয়াই-ফাই নেটওয়ার্ক উৎসের নিকট থাকা গাছগুলোর পাতায় সীসার মতো এক ধরনের উজ্জল প্রলেপ পড়ে।রেডিয়েশন-এর ফলে গাছের পাতা মারা যায়, ফলে গাছের বৃদ্ধিও কমে যায়।নেদারল্যান্ডের শহরে এলাকায় শতকরা ৭০ ভাগ গাছেই রেডিয়েশনজনিত সমস্যা দেখা গেছে। তবে যেদিকে অধিক বনাণ্ঞ্চল এবং ঘন গাছ সেদিকে এই প্রভাব পড়েনি।

ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটি প্রথমিক ফল।তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।২০০৭ সালের বিবিসি প্যানারোমা ডুকুমেন্টারিতে দেখানো হয়েছিলো মোবাইল ফোন রেডিয়েশন-এর চেয়ে ওয়াই-ফাই রেডিয়েশন-এর স্তর তিন গুন বেশি।ওয়্যারলেস ইন্টারনেটের অ্যাক্সেস পয়েন্ট গুলো গাছপালার ক্ষতি করেছে।বিঞ্জানীরা এমনটি ধারনা করেছেন।তবে এখনই চুড়ান্ত সিদ্ধান্ত দেন নি তারা।তাদের গবেষণাপত্রটি উপস্থাপন করা হবে কিছুদিন পরে।হল্যান্ডের আল্পেন আন ডেন রিন শহর। এই শহরের গাছের পাতা গুলো কেমন যেন বিবর্ন হয়ে যাচ্ছিল।গাছ গুলো কেমন যেন সতেজ নয়। শহর কর্তৃপক্ষ ঠিক বুঝতে পারছিলেন না এমনটি কেন হচ্ছে। নগর প্রধান এর পর যোগাযোগ করলেন ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের বিঞ্জানীদের সঙ্গে। কারন খুজে বের করার দায়িত্ব দিলেন তাদের উপর।আর বিঞ্জানীরা আবিস্কার করলেন, গাছপালার এই অবস্থার জন্য দায়ী অপরাধি আর কেউ নয়, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক-ই এর জন্য দায়ী।গবেষকরা অবশ্য ওয়্যারলেস ফ্রিকোয়েন্সির একটা মানদন্ড নির্ধারন করেছেন। বলেছেন, ২৪১২ থেকে ২৪৭২ মেগা হার্টজ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট গুলো গাছপালার ক্ষতি করার সম্ভাবনা নেই। বিঞ্জানীরা তাদের গভেষণা থেকে যে বিষয়গুলো খুজে পেয়েছেন তার সারাংস তুলে ধরেছেন ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে।সেখানে তার বলেছেন, দ্রুতগতি সম্পন্ন ওয়্যারলেস ইন্টারনেটের সংযোগের ওয়াইফাই থেকে ৫০ সেমি. দূরত্বের মধ্যে গাছপালা থাকলে এর ধাতব পদার্থের প্রভাব গিয়ে পড়ছে গাছপালার উপর। যেকারনে গাছের পাতা আদ্রতা হারাচ্ছে এবং কিছু কিছু পাতা মরেও যাচ্ছে।তবে বিঞ্জানীরা এই কথাও বলেছেন, তারা প্রথমিক পর্যায়ের এই বিষয়গুলো সনাক্ত করেছেন।এই বিষয়ে আরও ব্যাপল গবেষনা করার পরই কেবল বিষয়টি নিশ্চিত করা সম্ভব।পাইলট এর গবেষণায়, বিশটি গাছকে দু'ধরনের জায়গায় রাখা হয়েছিল।এক জায়গায় ওয়্যারলেস পয়েন্ট ছিলনা অন্য জায়গায় ওয়্যারলেস পয়েন্ট ছিল। দেখা গেছে যে জায়গায় ওয়্যারলেস পয়েন্ট ছিল সেখানকার গাছের পাতা বিবর্ন হয়ে যাচ্ছে। গবেষণা দলটির প্রধান ড.আন্দ্রে ভান লামেরেন এক সাক্ষাতকারে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের গবেষণা শেষ করতে আমাদের সময় লেগেছে তিন থেকে চার মাস। এখন আমরা বিষয়টি নিয়ে আরও বিষদভাবে গবেষণা করতে চাই। বিশাল পরিসরে সারা পৃথিবীর গাছপালার জন্য এই বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছেন নেদারল্যান্ডের একটি গবেষনা দল। আর তাদের গবেষণার অংশ হিসেবে সেই দেশের একটি শহরের উপর এই বিষয়টি নিয়ে পাইলট গবেষণা চালিয়েছেন ড. ভান।আগামি দিনের ওয়াই-ফাই রেডিয়েশন গবেষণা কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়।

খবরটি ই-বিজ ডিসেম্বর-২০১০ সংখ্যা থেকে নেয়া হয়েছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×