যদি কেউ দেখে না ফেলে পাছে
তবে তাই হোক যা হয়নি আগে।
আদিম মানুষের রুপে মেঘের নীচে
পুর্ণীমা রাতে অথবা শীতের সকালে।
তুমি আমি আর আমি তুমি
দু’জন দু’জনার ঠোটে ঠোট চুমি।
আমাদের নিশ্বাষ চলুক দ্রুত লয়ে
কাহারবা দাদরা আর ঝাপ তাল ভেঙে।
তারপর আরো নিচে খুব গোপনে;
বেড়ে ওঠা দুটো হিমালয় চুড়া
ছুঁয়ে দেই আমি পরম আদরে।
এবার চুমুতে দিলাম ভিষণ জোর
ছোট্ট তিলক আছে যেখানে তোর।
তারপর নীচে আরো নীচে
ডুবে গেলাম তোমার সমুদ্র জোয়ারে।
আর তাই আমাদের সাথে আজ পৃথিবী কাঁপে
জোছনা, শিশির আর কাশবন স্বাক্ষী রেখে।
তাই আবারও বলি, যদি কেউ দেখে না ফেলে পাছে
তবে তাই হোক যা কখনো হয়নি আগে।
(২৬ সেপ্টেম্বর, ২০১৪ সিদ্ধেশ্বরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



