গ্লাস টাওয়ারের আলোতে তারে দেখা যায় না।
তাই সেলফোনের আলো দেয় মুখ ভরে,
যেনো চড়া দর ওঠে উদ্যানের ঘোর অন্ধকারে।
তারপরে; কেউ কেউ দেখে তারে, আমিও দেখি
কারন আমি জানি, জানি আমি কে সে।
এমনই সময়ে ওড়ে আকাশে
বিজয়ের আতশ বাজি
মাটিতে বাজে গিটারের ঝংকার।
আর তখনই সবাই বলে ওঠে -
স্বাধীনতা বাহবা বাহবা।
হঠাৎ আবার; আলো জ্বলে ওঠে তার
মুখের ওপরে। তারপরে-
কেউ কেউ দেখে তারে, আমিও দেখি
কারন আমি জানি, জানি আমি সে কে ।
এতো রুদ্রের সেই নারী-
নষ্ট জন্মের লজ্জায় যে আরষ্ট কুমারী জননী।
তোমরা চেননি, চেননি তারে?
সে কে?
পেশাদার, সৌখিন নয় সে।
(২৮ ডিসেম্বর ২০১৪, সোহরাওয়ার্দী উদ্যান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


