আজ থেকে দুদিন পর; তারও বছর দু’য়েক আগে-
ভেবেছিলাম শুক্লপক্ষ এসেছে এই ভুমে।
মিথ্যা; এ ছিলো দৃষ্টিভ্রম।
এরা আর কেউ নয়-
এরা ছিলো কৃষ্ণপক্ষেরই পাইক পেয়াদা।
ভেবেছিলাম রাজ্য থেকে বিতাড়িত শুক্লপক্ষ
বুঝি আসছে ফিরে যুবার বেশে,
এইতো সুদিন আর বেশি দুরে নয়।
কিন্তু না; সব মিথ্যে।
শুক্লপক্ষ আসে না, আসে না সুদিন
পরে বুঝলাম সবই ছিলো কৃষ্ণপক্ষের কারসাজি।
তাই আমার আর কোনো দাবি নাই…..
(৩ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




