শুধু মাত্র দাবি আদায়ের কথা দেয়ালে লিখতে গিয়ে কবি মাহাবুব হাসানসহ তার আরো দুই সহযোদ্ধাকে পুলিশ গ্রেফতারের নিন্দা জানাই.... তাদের মুক্তি দাবি করছি....এটাই বলি কবিরাও হিংস্র হয়ে উঠছে.... যারা রাষ্ট্রের কোলে চেপে পদক গুনছেন তাদের মেধার প্রতি সম্মান রেখেই বলছি.... আসসালামুআলাইকুম..... আর সেই তিন সাংস্কৃতিক কর্মীকে আমি আমার অ-কবিতা উৎসর্গ করলাম......
“বৈপরীত্ব…”
আমার বাবা দাদাকে সাঁকোর ঐ পাড়ে রেখে
যুদ্ধে গিয়েছিলো। বলেছিলো-
এইতো বাজার থেকে আসছি।
আমি অতীত ভুলতে পারি না,
অতীত মানেই কবর খুড়ে কঙ্কাল তোলা নয়।
কারণ-
আমিও বাবার বলা সেই মিথ্যাটা
বাবাকে ফিরিয়ে দিয়েছি বহুবার।
না হয় দেখতাম না মিছিল, রক্ত , রাষ্ট্র,
পুলিশ অথবা জলকামান।
কোনো বাবাই চায় না সন্তান শহীদ হোক;
কিন্তু বিদ্রোহী মন চায় বাবা শহীদের পিতা হোক।
এই বৈপরীত্ব থাকবেই, বৈপরীত্ব রক্তে ধাবমান।
বন্ধু; দুনিয়ার পথগুলো আমাদের নয়,
আমাদের করে নিতে হয়;
তাই হয় মরো না হয় মারো…
(২২ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



