যুবার জানা ছিলো না তার মৃত্যু ঘটবে।
নিথর পড়ে থাকবে ঘরের মেঝেতে,
কোন পার্কের সবচেয়ে গোপন ঘাসে,
অথবা বাবার কলিগদের চোখ ফাঁকি দিয়ে
মদের গ্লাসে, তাদেরই পাশের টেবিলে।
সবটা্ই অন্ধকার ঘোর অন্ধকার মনে হয় তার-
যেনো কবরের সবটুকু আঁধার যুবার অর্ধমৃত
চোখে ভর করেছে।
যুবা তাই ভাবছে একবার বেঁচে গেলেই
অমরত্বে বড়ি খেয়ে সঠান হয়ে দাঁড়াবে-
চিৎকার করে বলবে-
এ মৃত্যু আর ভাল্লাগেনা।
আর তাই অমরত্বের বড়ি বেচে এমন ক্যানভাসারের
খোঁজে দিন রাত শহর চষে বেড়াচ্ছে যুবা।
(২৪ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






